ইসলাম • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৬

ইসলাম প্রশ্ন

তথ্য-১: ইমাম সাহেব তাঁর বক্তব্যে কোনো একজন মনীষী সম্পর্কে বলেন, যিনি ছিলেন হাদিস বিশারদ। যিনি ছোটকাল থেকেই হাদিস সংগ্রহে গভীর আগ্রহ দেখিয়েছিলেন। তিনি সত্য ও নির্ভরযোগ্য সূত্র যাচাই করেই হাদিস সংগ্রহ করতেন। তাঁর একটি হাদিস গ্রন্থ ইসলামি জ্ঞানের অমূল্য ভাণ্ডার। তথ্য-২: একজন জনদরদি ব্যক্তি হিসেবে জনাব 'X' এর সুনাম রয়েছে। জনগণের চোখে তিনি ছিলেন নয়নের মণি। তিনি একবার এক বিশাল মাঠে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, "আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পেরেছি?" উপস্থিত জনতা আওয়াজ দিলেন, 'হ্যাঁ'। এছাড়াও বিভিন্ন উপদেশমূলক দিক নির্দেশনা তাঁর ভাষণে স্থান পায়।

  1. ক)

    হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

    (1)
  2. খ)

    ইসলামপূর্ব যুগকে আইয়্যামে জাহিলিয়া বলা হয় কেন?

    (2)
  3. গ)

    তথ্য-১ এ ইমাম সাহেব তাঁর বক্তব্যে কোন মনীষীর প্রতি ইঙ্গিত করেছেন? হাদিস শাস্ত্রে তাঁর অবদান ব্যাখ্যা কর।

    (3)
  4. ঘ)

    জনাব 'X' এর ভাষণটি মহানবী (স.) এর কোন ভাষণের প্রতিচ্ছবি?" পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ কর।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা (র)।

  2. খ)

    ইসলাম-পূর্ব আরবে অজ্ঞতা, কুসংস্কার, মূর্তিপূজা, গোত্রীয় যুদ্ধ, নারী ও দুর্বলের ওপর অত্যাচারসহ বর্বরতা বিদ্যমান ছিল। জ্ঞান ও নৈতিকতার আলো থেকে সমাজ দূরে ছিল। তাই এ যুগকে আইয়্যামে জাহিলিয়া বা অজ্ঞতার যুগ বলা হয়।

  3. গ)

    তথ্য-১ এ ইমাম সাহেব ইমাম বুখারি (র) এর প্রতি ইঙ্গিত করেছেন।

    হাদিস শাস্ত্রে অবদান: তিনি ছোটবেলা থেকেই হাদিস সংগ্রহে আগ্রহী ছিলেন এবং বহু দেশ ভ্রমণ করে হাদিস সংগ্রহ করেন। সূত্র ও বর্ণনাকারীর নির্ভরযোগ্যতা কঠোরভাবে যাচাই করে তিনি 'সহিহ আল-বুখারি' সংকলন করেন। এটি কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ এবং ইসলামি জ্ঞানের অমূল্য ভাণ্ডার।

  4. ঘ)

    জনাব 'X' এর ভাষণটি মহানবি (স) এর বিদায় হজের ভাষণের প্রতিচ্ছবি। আরাফাতের ময়দানে বিশাল জনসমুদ্রের সামনে তিনি জিজ্ঞেস করেছিলেন, আমি কি আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি? সবাই সম্মতি জানিয়েছিল।

    ভাষণের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
    ১. মানুষের জীবন, সম্পদ ও সম্মান পবিত্র।
    ২. জাহিলি যুগের সুদ ও রক্তপণ বাতিল।
    ৩. নারীর অধিকার রক্ষা ও তাদের প্রতি সদ্ব্যবহার।
    ৪. অধীনস্থদের প্রতি সদয় আচরণ।
    ৫. বর্ণ ও গোত্রের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ায়।
    ৬. কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা।

    সুতরাং, এই ভাষণ মানবাধিকারের চিরন্তন সনদ। জনাব 'X' এর উপদেশ ও জনগণের সাড়াদান এ ভাষণেরই প্রতিফলন।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন