বাংলা ১ম পত্র • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৬

বাংলা ১ম পত্র প্রশ্ন

শ্রীবাস দত্ত একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। প্রতিদিন সকালে গ্রামের প্রাচীন বটগাছের নিচে বসে ধ্বংপ্রাপ্ত জমিদার বাড়ির দিকে তাকিয়ে থাকেন। একদিন তাঁর নাতি প্রশ্ন করল, “দাদু, আপনি কেন প্রতিদিন এই বটগাছের নিচে বসে জমিদার বাড়ি দেখেন? শ্রীবাস দত্ত হাসলেন, “দাদাভাই, দেখেতো এই জমিদার বাড়ির ইটগুলো খসে পড়ছে, কিন্তু এর ইটগুলো দিয়ে গ্রামের মানুষ নতুন রাস্তা বানিয়েছে। গাছটা থেকে প্রতিবছর বীজ পড়ে নতুন চারা গজাচ্ছে।” বছর কেটে যায়, শ্রীবাস দত্ত চলে যান। কিন্তু তাঁর নাতি এখন বুঝতে পারে দাদুর প্রিয় বটগাছটি এখনও নতুন পাতায় ভরে উঠেছে, জমিদার বাড়ির ইটগুলো এখনও রাস্তায় আছে।

  1. ক)

    কবি চলে যাওয়ার পরও শিশিরের জলে কী ভিজবে?

    (1)
  2. খ)

    “লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?” বলতে কী বুঝানো হয়েছে?

    (2)
  3. গ)

    উদ্দীপকের জমিদার বাড়ি ‘সেইদিন এই মাঠ’ কবিতার কোন দিকটি ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    “শ্রীবাস দত্তের নাতির জাগ্রত বোধই যেন ‘সেইদিন এই মাঠ’ কবিতার ভাববস্তু।”—মন্তব্যটির যৌক্তিকতা যাচাই করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. খ)

    'লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?'— এই চরণে কবি বোঝাতে চেয়েছেন, তাঁর মৃত্যুর পরও প্রকৃতির স্বাভাবিক জীবনধারা থেমে থাকবে না। কবি না থাকলেও লক্ষ্মীপেঁচা তার সঙ্গিনীর জন্য গান গাইবে, প্রকৃতি আপন নিয়মে চলবে। এতে ব্যক্তির মৃত্যু ও প্রকৃতির চিরন্তনতার বৈপরীত্য ফুটে উঠেছে।

  2. গ)

    উদ্দীপকে ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ি কালের প্রবাহে মানুষের কীর্তি ও ক্ষমতার ক্ষয় ও ধ্বংসকে নির্দেশ করে। 'সেইদিন এই মাঠ' কবিতায়ও এসেছে যে সময়ের স্রোতে মানুষের সব অর্জন ও সভ্যতা বিলীন হয়ে যায়, কিন্তু প্রকৃতি থেকে যায়। অর্থাৎ জমিদার বাড়ি কবিতার জীবনের নশ্বরতা ও কালের নিষ্ঠুর রূপের দিকটি ইঙ্গিত করে।

  3. ঘ)

    শ্রীবাস দত্তের নাতি উপলব্ধি করেছে, জমিদার বাড়ির ইট খসে পড়লেও বটগাছ নতুন পাতায় ভরে ওঠে এবং ইটগুলো মানুষের কাজে লাগে।

    ১. 'সেইদিন এই মাঠ' কবিতায় কবি মানুষের মৃত্যু ও নশ্বরতার পাশে প্রকৃতির অবিনশ্বর ধারাবাহিকতাকে তুলে ধরেছেন।
    ২. নাতির বোধে মানবসৃষ্ট কীর্তির ক্ষয় ও প্রকৃতির নবজাগরণ— দুটোই স্পষ্ট, যা কবিতার ভাবের সঙ্গে মেলে।
    ৩. কবিতায় কবির ব্যক্তিগত বিদায়ের বেদনাও রয়েছে, উদ্দীপকে তা সরাসরি নেই।

    সুতরাং, নাতির জাগ্রত বোধ কবিতার মূল ভাববস্তুকেই ধারণ করেছে— মন্তব্যটি যৌক্তিক।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন