অর্থনীতি • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৪
অর্থনীতি প্রশ্ন
রহিমের বাবা একজন কৃষক। তিনি ধান, গম, শস্য এবং বিভিন্ন পণ্য তার জমিতে উৎপাদন করেন। রহিমের মা একজন শিক্ষিকা। তিনি বাড়ির পাশে একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
- ক)(1)
শিল্প কী?
- খ)(2)
একজন কবির প্রতিভাকে অর্থনীতিতে কেন সম্পদ বলা যায় না?
- গ)(3)
উদ্দীপকের রহিমের মায়ের কাজ অর্থনীতির কোন খাতকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
"গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে রহিমের বাবার কাজটি প্রত্যক্ষভাবে জড়িত।"- উস্তিটি মূল্যায়ন করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
কাঁচামাল বা অর্ধপ্রস্তুত দ্রব্যকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করার প্রক্রিয়াকে শিল্প বলে।
- খ)
অর্থনীতিতে কোনো দ্রব্য সম্পদ হতে হলে উপযোগ, জোগানের স্বল্পতা, হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা থাকতে হয়। কবির প্রতিভা কবির ব্যক্তিগত গুণ, যা অন্যের কাছে হস্তান্তর করা যায় না এবং বাহ্যিক বস্তু নয়। তাই এতে হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতার শর্ত পূরণ না হওয়ায় একে অর্থনীতিতে সম্পদ বলা যায় না।
- গ)
রহিমের মা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন, যা সেবা খাতকে নির্দেশ করে। ব্যাখ্যা:
১. শিক্ষকতা একটি অস্পর্শনীয় কাজ, যা সরাসরি কোনো বস্তু উৎপাদন না করে মানুষের জ্ঞান ও দক্ষতা বাড়ায়।
২. এ কাজের বিনিময়ে তিনি বেতন পান এবং এটি সমাজের অভাব পূরণ করে।
৩. শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক ও পরিবহন সেবা খাতের অন্তর্ভুক্ত।
অতএব, রহিমের মায়ের কাজ সেবা খাতকে নির্দেশ করে। - ঘ)
রহিমের বাবা ধান, গম ও নানা ফসল উৎপাদন করেন, অর্থাৎ তিনি কৃষি খাতে কাজ করেন। উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।
১. কর্মসংস্থান: গ্রামে বেশির ভাগ মানুষ কৃষিতে নিয়োজিত, ফলে এটি গ্রামীণ কর্মসংস্থান ও আয়ের প্রধান উৎস।
২. খাদ্যনিরাপত্তা: ধান, গম প্রভৃতি উৎপাদনে গ্রামসহ সারা দেশের খাদ্যের জোগান নিশ্চিত হয়।
৩. আয় ও দারিদ্র্য হ্রাস: ফসল বিক্রি করে কৃষক আয় করেন, ফলে গ্রামীণ দারিদ্র্য কমে ও জীবনযাত্রার মান উন্নত হয়।
৪. শিল্পের কাঁচামাল: কৃষিজ পণ্য গ্রামীণ কৃষিভিত্তিক শিল্পের কাঁচামাল জোগায়।
সুতরাং, রহিমের বাবার কাজ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে প্রত্যক্ষভাবে জড়িত।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও