বিজ্ঞান • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৪

বিজ্ঞান প্রশ্ন

গ্রুপ | খাদ্যের নাম
A | মাখন, ঘি, পনির
B | শস্য ও শস্যদানা, রুটি, ভাত
C | আমলকী, পেয়ারা

  1. ক)

    ভিনেগার কী?

    (1)
  2. খ)

    জাঙ্ক ফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    A খাদ্যগুলো দেহে কীভাবে কাজ করে-বর্ণনা করো।

    (3)
  4. ঘ)

    'B' ও 'C',এর মধ্যে কোনটি দেহে শক্তি উৎপন্ন করে- যুক্তিসহ মতামত দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    এসেটিক এসিডের ৪-১০% জলীয় দ্রবণকে ভিনেগার বলে।

  2. খ)

    জাঙ্ক ফুডে সাধারণত প্রচুর প্রাণিজ চর্বি ও চিনি থাকে, কিন্তু ভিটামিন ও খনিজ পদার্থ প্রায় থাকে না। এগুলো স্বাদ বাড়ানোর জন্য তৈরি এবং এতে অনেক সময় অস্বাস্থ্যকর রাসায়নিক পদার্থ মেশানো হয়। অতিরিক্ত চর্বি দেহে চর্বিকলা হিসেবে জমে স্থূলতা বাড়ায়। অতিরিক্ত চিনি দাঁত ও ত্বকের ক্ষতি করে। তাই নিয়মিত জাঙ্ক ফুড খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

  3. গ)

    A গ্রুপের মাখন, ঘি ও পনির স্নেহ পদার্থ বা লিপিডের উৎস। দেহে এগুলোর কাজ নিচে বর্ণনা করা হলো।

    ১. খাদ্যবস্তুর মধ্যে স্নেহ পদার্থ সবচেয়ে বেশি তাপ ও শক্তি উৎপন্ন করে। এর ক্যালরি ৯ kcal/g, যা সবচেয়ে বেশি।

    ২. এটি দেহের পুষ্টি ও বৃদ্ধির জন্য আবশ্যক।

    ৩. স্নেহ পদার্থ দেহ থেকে তাপের অপচয় বন্ধ করে এবং ভবিষ্যতের জন্য খাদ্যভাণ্ডার হিসেবে জমা থাকে।

    ৪. ত্বকের মসৃণতা ও সজীবতা বজায় রাখে এবং চর্মরোগ প্রতিরোধ করে।

    ৫. স্নেহে দ্রবণীয় ভিটামিন A, D, E ও K শোষণে সাহায্য করে।

  4. ঘ)

    শক্তি উৎপাদনের দিক থেকে "B" গ্রুপই বেশি কার্যকর, "C" গ্রুপ নয়।

    ১. "B" গ্রুপের শস্য, রুটি ও ভাত শর্করা বা কার্বোহাইড্রেটের প্রধান উৎস। শর্করা মানুষের প্রধান খাদ্য, যা কর্মক্ষমতা বাড়ায় এবং তাপশক্তি উৎপন্ন করে। কোষে গ্লুকোজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যে শক্তি নির্গত করে, তা আমাদের বেঁচে থাকার শক্তির উৎস। প্রতিদিনের সুষম খাদ্যের প্রায় ৫৫% শর্করা।

    ২. "C" গ্রুপের আমলকী ও পেয়ারা প্রধানত ভিটামিন C-এর উৎস। ভিটামিন সহায়ক উপাদান, যা দেহ সংরক্ষণ ও রোগ প্রতিরোধে কাজ করে। এটি দেহে শক্তি উৎপন্ন করে না।

    সুতরাং, "B" গ্রুপ শক্তি জোগায় আর "C" গ্রুপ দেহকে সুরক্ষা দেয়; তাই শক্তি উৎপাদনে "B" গ্রুপ গুরুত্বপূর্ণ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন