ব্যবসায় উদ্যোগ • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৪
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
রাজশাহীর রাজু পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে একটি পুরাতন বইয়ের দোকান দেন। নিজের জমানো কিছু টাকা ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে স্বল্প মেয়াদে ঋণ নিয়ে তিনি এই ব্যবসায় শুরু করেন। তিনি এই কাজে সহায়তার জন্য ২ জন দক্ষ কর্মী নিয়োগ দিয়ে যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেন। যার ফলে ব্যবসায়ের পরিধি ও মুনাফা বৃদ্ধি পায়।
- ক)(1)
কর্মীসংস্থান কী?
- খ)(2)
আমলাতান্ত্রিক নেতৃত্ব বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
- গ)(3)
রাজু কোন কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করেছে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উদ্দীপকে রাজুর সম্পাদিত ব্যবস্থাপনার কাজটির ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
কার্যসম্পাদনের জন্য উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, বদলি ও ছাঁটাইসংক্রান্ত কাজকে কর্মীসংস্থান বলে।
- খ)
যে নেতৃত্বে নেতা কর্মীদের আদেশ দিয়ে কাজ আদায় করে নেন এবং সর্বদা নিয়মমাফিক দায়িত্ব পালন করতে বাধ্য করেন, তাকে আমলাতান্ত্রিক নেতৃত্ব বলে।
এই নেতৃত্বে কর্মীরা নেতার চেয়ে আদর্শ বা নিয়মকে বড় করে দেখেন। এখানে নেতার চেয়ে নেতার আদেশ এবং ব্যক্তিগত সম্পর্কের চেয়ে শৃঙ্খলা বেশি গুরুত্বপূর্ণ।
- গ)
রাজু নিম্নলিখিত উৎস থেকে মূলধন সংগ্রহ করেছে :
১. নিজস্ব তহবিল : রাজু নিজের জমানো কিছু টাকা দিয়ে ব্যবসায় শুরু করেছেন। ক্ষুদ্র ব্যবসায়ের মালিক সাধারণত নিজস্ব তহবিল থেকে অর্থ সংগ্রহ করেন।
২. আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ : তিনি একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে স্বল্প মেয়াদে ঋণ নিয়েছেন। বাণিজ্যিক ব্যাংক, গ্রামীণ ব্যাংক বা বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) স্বল্পমেয়াদি ঋণ দিয়ে থাকে। এটি ব্যবসায়ের বহিঃউৎস।নিজস্ব তহবিল অপর্যাপ্ত হওয়ায় বাইরের ঋণ নিয়ে তিনি প্রয়োজনীয় মূলধন গঠন করেছেন।
- ঘ)
উদ্দীপকে রাজু দুটি ব্যবস্থাপনার কাজ সম্পাদন করেছেন। প্রথমত, তিনি ২ জন দক্ষ কর্মী নিয়োগ দিয়েছেন, যা কর্মীসংস্থান। দ্বিতীয়ত, যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দিয়েছেন, যা সংগঠিতকরণ। এসব কাজের ভূমিকা নিম্নরূপ :
১. দক্ষ জনবল : কর্মীসংস্থানের মাধ্যমে উপযুক্ত কর্মী নিয়োগ পাওয়ায় কাজ ভালোভাবে সম্পন্ন হয়েছে।
২. সম্পদের সর্বোচ্চ ব্যবহার : সংগঠিতকরণের মাধ্যমে দায়িত্ব ও ক্ষমতা বণ্টন করায় মানবিক ও বস্তুগত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়েছে।
৩. কাজের গতি বৃদ্ধি : আন্তঃসম্পর্ক সুদৃঢ় হওয়ায় কাজের গতি বেড়েছে।
৪. ব্যবসায়ের প্রসার : এর ফলেই রাজুর ব্যবসায়ের পরিধি ও মুনাফা বৃদ্ধি পেয়েছে।সুতরাং, কর্মীসংস্থান ও সংগঠিতকরণ রাজুর ব্যবসায়ের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও