ভূগোল এবং পরিবেশ • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৫
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
দৃশ্যকল্প-১: কামাল সাহেব বরিশাল জেলায় বসবাস করেন। তিনি বাংলাদেশের রাজধানী তথা দেশের অন্যান্য অঞ্চলে যাতায়াতের জন্য দুটি পথ ব্যবহার করেন। প্রথম পথটি সহজ ও সময় কম লাগে। দ্বিতীয় পথটি সুলভ কিন্তু দীর্ঘ সময় লাগে।দৃশ্যকল্প-২: রনি সাহেবর রংপুর জেলায় বসবাস করেন। তিনি তার এলাকা থেকে যানজটমুক্ত ও স্বল্প খরচের একটি পথ ব্যবহার করে ঢাকায় আসেন।
- ক)(1)
বাণিজ্য কাকে বলে?
- খ)(2)
দুটি ভিন্ন দেশের মধ্যে কী ধরনের বাণিজ্য সংঘটিত হয়? ব্যাখ্যা করো।
- গ)(3)
রনি সাহেবের ব্যবহৃত পথটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
কামাল সাহেবের ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থা দুটির মধ্যে কোনটি সমগ্র বাংলাদেশের জন্য অধিক গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করে মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
মানুষের অভাব ও চাহিদা মেটানোর উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় এবং এর আনুষঙ্গিক কার্যাবলিকে বাণিজ্য বলে।
- খ)
দুটি ভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্য সংঘটিত হয়। এতে এক দেশ অন্য দেশের সঙ্গে পণ্য ক্রয়-বিক্রয় করে; বিদেশ থেকে পণ্য কেনাকে আমদানি এবং বিদেশে পণ্য বিক্রিকে রপ্তানি বলে। যেমন বাংলাদেশ তৈরি পোশাক, পাটজাত পণ্য ইত্যাদি রপ্তানি করে এবং খাদ্য-শস্য ও শিল্পজাত দ্রব্য আমদানি করে। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের অধিকাংশই সমুদ্রপথে চলে।
- গ)
দৃশ্যকল্প-২-এ রনি সাহেব রংপুর থেকে যানজটমুক্ত ও স্বল্প খরচের পথ ব্যবহার করে ঢাকায় আসেন। এ পথটি রেলপথ।
১. রেলপথ যানজটমুক্ত এবং তুলনামূলক কম ব্যয়ে যাত্রী ও ভারী দ্রব্য পরিবহন করা যায়।
২. বাংলাদেশের রেলপথ দেশের প্রধান বন্দর, শহর, বাণিজ্য ও শিল্পকেন্দ্রের সঙ্গে সংযোগ সাধন করে। ভারী দ্রব্য, শিল্প ও কৃষিজ দ্রব্য এবং শ্রমিক পরিবহনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
৩. সমতলভূমি রেলপথ নির্মাণের জন্য সুবিধাজনক। রংপুর ও ঢাকার মধ্যবর্তী অঞ্চল সমতল বলে সেখানে রেলপথ গড়ে উঠেছে। - ঘ)
দৃশ্যকল্প-১-এ কামাল সাহেবের প্রথম পথটি সহজ ও দ্রুত, তাই এটি সড়কপথ। দ্বিতীয় পথটি সুলভ কিন্তু দীর্ঘ সময় লাগে, তাই এটি নৌপথ। আমার মতে, সমগ্র বাংলাদেশের জন্য সড়কপথ অধিক গুরুত্বপূর্ণ।
১. দ্রুত ও সহজ যোগাযোগ: সড়কপথে কৃষিপণ্য বণ্টন ও দ্রুত যোগাযোগ সম্ভব হয়। রেলপথ সব জায়গায় সম্ভব নয় বলে সড়কপথ প্রয়োজন হয়।
২. সর্বত্র বিস্তৃতি: সড়ক গ্রাম থেকে শহর পর্যন্ত ছড়ানো এবং রেলপথ ও নৌপথের পরিপূরক হিসেবেও কাজ করে। নৌপথ কেবল নদী ও খালবিলের এলাকায় সীমাবদ্ধ।
৩. নৌপথের সীমাবদ্ধতা: নৌপথ সুলভ হলেও প্রায় ৩,০০০ কিলোমিটার নৌপথ শুধু বর্ষাকালে ব্যবহার করা যায় এবং সময় বেশি লাগে।তবে বরিশালসহ দক্ষিণাঞ্চলে নিম্নভূমি ও নদীবহুলতার কারণে নৌপথ প্রধান যোগাযোগ মাধ্যম এবং সুলভ। সুতরাং, বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি ও যোগাযোগের বিবেচনায় সড়কপথই অধিক গুরুত্বপূর্ণ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও