পৌরনীতি ও নাগরিকতা • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৫

পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন

জনাব কবির সরকারের উচ্চপদের একজন কর্মকর্তা। তিনি অত্যন্ত কর্মঠ। রাষ্ট্রের সমস্যাগুলো সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বের সাথে তিনি কাজ করেন। জনাব কবির সাহেবের কাছ থেকে সুযোগ-সুবিধা নেয়ার জন্য জনাব মাহফুজ বড় অঙ্কের উৎকোচ দিতে চাইলে জনাব কবির ত। নিতে অস্বীকার করেন।

  1. ক)

    নগররাষ্ট্র কাকে বলে?

    (1)
  2. খ)

    বুদ্ধিমান নাগরিককে রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন?

    (2)
  3. গ)

    জনাব কবির সাহেবের কাজটির মাধ্যমে নাগরিকের কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    জনাব মাহফুজ সাহেবের কাজটি সুনাগরিকতার প্রতিবন্ধক মূল্যায়ন করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    যে রাষ্ট্র একটি শহর ও তার আশপাশের সীমিত এলাকা নিয়ে গঠিত, তাকে নগররাষ্ট্র বলে।

  2. খ)

    বুদ্ধিমান নাগরিক সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। তিনি ভালো-মন্দ বিচার করে যোগ্য প্রতিনিধি নির্বাচন করেন এবং রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সহায়তা করেন। তাঁর জ্ঞান ও বুদ্ধি দেশের উন্নয়নে কাজে লাগে। তাই বুদ্ধিমান নাগরিককে রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ বলা হয়।

  3. গ)

    জনাব কবির উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে রাষ্ট্রের সমস্যা সমাধানে গুরুত্ব দিয়ে কাজ করেন এবং উৎকোচ নিতে অস্বীকার করেন। এতে তাঁর সততা ও কর্তব্যনিষ্ঠার গুণ প্রকাশ পেয়েছে।

    ১. সৎ নাগরিক অন্যায় সুবিধা নেন না ও দুর্নীতি থেকে দূরে থাকেন।
    ২. তিনি নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন।

    সুতরাং, জনাব কবিরের কাজে নাগরিকের সততা গুণটি প্রকাশ পেয়েছে।

  4. ঘ)

    জনাব মাহফুজ সুযোগ-সুবিধা পেতে বড় অঙ্কের উৎকোচ দিতে চেয়েছেন। এটি দুর্নীতি, যা সুনাগরিকতার পথে বড় প্রতিবন্ধক।

    ১. ন্যায়বিচার ব্যাহত: ঘুষে অযোগ্য ব্যক্তি সুযোগ পায়, যোগ্যরা বঞ্চিত হয়।
    ২. নৈতিক অবক্ষয়: ঘুষ দেওয়া-নেওয়া সমাজে সততা ও নীতিবোধ নষ্ট করে।
    ৩. রাষ্ট্রের ক্ষতি: দুর্নীতিতে সরকারি সম্পদের অপচয় হয় এবং উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
    ৪. আইনের প্রতি অশ্রদ্ধা: এতে নাগরিকের আইনের প্রতি শ্রদ্ধা কমে যায়।

    সুতরাং, মাহফুজের কাজটি সুনাগরিকতার প্রতিবন্ধক।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন