ব্যবসায় উদ্যোগ • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৩
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
জনাব আলম ঢাকার কাওরান বাজার থেকে আম ক্রয় করে নিউমার্কেটের সামনে বিক্রয় করেন। তিনি ক্রয়কৃত আমগুলোকে কাঁচা ও পাকা শ্রেণিতে ভাগ করে বিক্রয় করেন। ফলে ক্রেতারা তাদের পছন্দমতো, আম ক্রয় করতে পারে। কিন্তু তিনি আমগুলোকে আকার অনুযায়ী ছোট-বড় ভাগ না করে বিক্রি করায় ব্যবসায়ে সফলতা লাভ করতে পারছেন না।
- ক)(1)
বিপণন কাকে বলে?
- খ)(2)
পণ্যের বিজ্ঞাপন কেন করা হয়? ব্যাখ্যা করো।
- গ)(3)
জনাব আলম বিপণনের কোন কাজটি করেছিলেন? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
জনাব আলমের ব্যবসায়ে সফলতা না পাওয়ার কারণ বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
পণ্য বা সেবা উৎপাদনকারী থেকে ভোক্তার নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত ক্রয়-বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণসহ সকল কাজের সমষ্টিকে বিপণন বলে।
- খ)
বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের মান, মূল্য ও ব্যবহারবিধি ক্রেতাদের কাছে তুলে ধরা হয়। নতুন পণ্য সম্পর্কে মানুষ জানতে পারে এবং পণ্য ক্রয়ে আগ্রহী হয়। ফলে পণ্যের চাহিদা, বিক্রয় ও মুনাফা বাড়ে এবং ব্যবসায়ের সুনাম বৃদ্ধি পায়। তাই পণ্যের বিজ্ঞাপন করা হয়।
- গ)
জনাব আলম বিপণনের পর্যায়িতকরণ (Grading) কাজটি করেছিলেন।
১. মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। সাধারণত ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী পর্যায়িতকরণ করা হয়।
২. আলম আমকে কাঁচা ও পাকা শ্রেণিতে ভাগ করে বিক্রয় করেন, যা পর্যায়িতকরণের উদাহরণ।
৩. এর ফলে ক্রেতারা তাদের পছন্দমতো আম বেছে নিতে পারে এবং বিক্রয় সহজ হয়।তাই আলম পর্যায়িতকরণ কাজটি করেছিলেন।
- ঘ)
আলম আমকে কাঁচা ও পাকা শ্রেণিতে ভাগ করলেও আকার অনুযায়ী ছোট-বড় ভাগ করেননি। এটিই তার ব্যবসায়ে সফলতা না পাওয়ার কারণ।
১. অসম্পূর্ণ পর্যায়িতকরণ: পর্যায়িতকরণ সাধারণত ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী করা হয়। আলম শুধু পাকা-কাঁচা ভাগ করেছেন, আকারভিত্তিক ভাগ করেননি।
২. ক্রেতার পছন্দ: ক্রেতাদের অনেকে বড় আম, অনেকে ছোট আম পছন্দ করে। আকার অনুযায়ী ভাগ না থাকায় সবাই পছন্দমতো আম পায় না।
৩. মূল্য নির্ধারণ ও বিক্রয়ে অসুবিধা: আকার ও গুণাগুণ অনুযায়ী পণ্যের মূল্য ঠিক করা সহজ হয় এবং বিক্রয় গতিশীল হয়। এ ধরনের ভাগ না থাকলে বিক্রয় কার্য ধীর হয়।সুতরাং, আকার অনুযায়ী পর্যায়িতকরণ না করায় আলম ব্যবসায়ে পুরোপুরি সফল হতে পারছেন না।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও