ভূগোল এবং পরিবেশ • Jashore Board • যশোর বোর্ড ২০২৪
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
- ক)(1)
তুষারপাত কাকে বলে ?
- খ)(2)
ক্রান্তীয় শান্ত বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয় কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
চিত্রে 'Q' চিহ্নিত বৃষ্টিপাতের বর্ণনা দাও।
- ঘ)(4)
চিত্রে 'P' চিহ্নিত বৃষ্টিপাত সারাবছরই বিকেলে বা সন্ধ্যায় কীভাবে সংঘটিত হয়ে থাকে তা বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
শীতপ্রধান এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামলে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে পেঁজা তুলার মতো ভূপৃষ্ঠে পতিত হওয়াকে তুষারপাত বলে।
- খ)
৩০° থেকে ৩৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের ক্রান্তীয় উচ্চচাপ বলয়ে বায়ু নিম্নগামী হয়, তাই সেখানে আনুভূমিক বায়ুপ্রবাহ থাকে না। প্রাচীনকালে ইউরোপ থেকে আমেরিকায় অশ্ব ও অন্যান্য পশু নিয়ে জাহাজ এ অঞ্চলে পৌঁছালে বায়ুপ্রবাহের অভাবে পালচালিত জাহাজ প্রায় নিশ্চল হয়ে পড়ত। তখন খাদ্য ও পানীয়ের অভাবে নাবিকেরা অনেক সময় অশ্বগুলো সমুদ্রে ফেলে দিত। এজন্য আটলান্টিক মহাসাগরের ক্রান্তীয় শান্ত বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয়।
- গ)
চিত্রের 'Q' হলো ঘূর্ণি বৃষ্টি (Cyclonic Rain)।
বায়ুমণ্ডলে নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হলে জলভাগ থেকে জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু এবং স্থলভাগ থেকে শুষ্ক শীতল বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে অনুভূমিকভাবে ছুটে আসে। শীতল বায়ু ভারী বলে উষ্ণ বায়ু তার ওপর ধীরে ধীরে উঠতে থাকে। ওপরে উঠে এই বায়ুর জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। চিত্রে দুই দিক থেকে আসা বায়ুর মিলনে বায়ু ঘূর্ণি আকারে ওপরে উঠে মেঘ সৃষ্টি করেছে।
- ঘ)
চিত্রের 'P' হলো পরিচলন বৃষ্টি, যা নিরক্ষীয় অঞ্চলে সারাবছর বিকেল বা সন্ধ্যায় ঘটে। এর কারণ বিশ্লেষণ করা হলো।
১. নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের চেয়ে জলভাগ বেশি এবং সূর্যকিরণ সারাবছর লম্বভাবে পড়ে। ফলে বায়ুমণ্ডলে সারাবছর জলীয়বাষ্প বেশি থাকে।
২. দুপুরের তীব্র সূর্যকিরণে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এবং ভূপৃষ্ঠের বায়ু উষ্ণ ও হালকা হয়ে ওপরে ওঠে, ফলে পরিচলন ঘটে।
৩. ঊর্ধ্বমুখী বায়ু শীতল হতে থাকে এবং জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ঝড়োপুঞ্জ মেঘ তৈরি করে। এই মেঘ থেকে বিকেল বা সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি হয়।সুতরাং, প্রতিদিন একই প্রক্রিয়া ঘটে বলে নিরক্ষীয় অঞ্চলে সারাবছরই বিকেল বা সন্ধ্যায় পরিচলন বৃষ্টি হয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও