বিজ্ঞান • Sylhet Board • সিলেট বোর্ড ২০২০
বিজ্ঞান প্রশ্ন
রিয়াদের বাসায় 100W এর চারটি ফ্যান এবং 60W এর পাঁচটি বাতি প্রতিদিন গড়ে ছয় ঘণ্টা জ্বলে। প্রতি ইউনিট বিদ্যুতের খরচ ৮.০০. টাকা। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে তিনি আইপিএস ও ইউপিএস নামক দুটি যন্ত্র ব্যবহার করেন।
- ক)(1)
তড়িৎ ক্ষমতা কাকে বলে?
- খ)(2)
এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করা হয় কেন?
- গ)(3)
উদ্দীপকের আলোকে জানুয়ারি মাসে রিয়াদ সাহেবের মাসিক বিদ্যুৎ বিল কত হবে নির্ণয় করো।
- ঘ)(4)
সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে রিয়াদ সাহেব যে দুটো যন্ত্র ব্যবহার করেন গৃহস্থালির কাজে তাদের কোনটির ব্যবহার উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
তড়িৎ ক্ষমতা হলো কোনো বর্তনীতে তড়িৎ শক্তি ব্যয়ের হার।
- খ)
এনার্জি সেভিং বাল্ব সাধারণ বাল্বের তুলনায় অনেক কম বিদ্যুৎ খরচ করে একই আলো দেয়। সাধারণ বাল্বে ধাতব ফিলামেন্ট উত্তপ্ত করে আলো হয় বলে বেশি শক্তি লাগে। তাই বিদ্যুৎ সাশ্রয় ও বিল কমাতে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করা হয়।
- গ)
দেওয়া আছে: ১০০ W-এর ফ্যান ৪টি, ৬০ W-এর বাতি ৫টি, দৈনিক ৬ ঘণ্টা; প্রতি ইউনিট ৮ টাকা।
মোট ক্ষমতা W kW
দৈনিক ব্যয়িত শক্তি kWh (ইউনিট)
জানুয়ারি মাসে ৩১ দিন, তাই মোট ব্যয়িত শক্তি ইউনিট
বিল টাকা
উত্তর: ১০৪১.৬০ টাকা।
- ঘ)
রিয়াদ সাহেব আইপিএস (IPS) ও ইউপিএস (UPS) ব্যবহার করেন। গৃহস্থালির কাজে আইপিএস ব্যবহার উত্তম।
১. আইপিএস চালু হতে এক-দুই সেকেন্ড সময় নেয়। বাসায় লাইট-ফ্যান সামান্য দেরিতে চালু হলে ক্ষতি নেই।
২. আইপিএস বেশ অনেকক্ষণ যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে পারে, যা ফ্যান ও বাতির মতো একাধিক যন্ত্র চালাতে দরকার।
৩. ইউপিএস দশ মিলিসেকেন্ডের মধ্যেই বিদ্যুৎ নিশ্চিত করে, তাই ডেস্কটপ কম্পিউটারের মতো সূক্ষ্ম যন্ত্রের জন্য ভালো। কিন্তু এর বিদ্যুৎ সরবরাহের ক্ষমতা কম এবং এ সুবিধা গৃহস্থালির জন্য দরকারি নয়।সুতরাং, রিয়াদ সাহেবের বাসার ফ্যান ও বাতির জন্য আইপিএস ব্যবহারই উত্তম।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও