হিসাববিজ্ঞান • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২০
হিসাববিজ্ঞান প্রশ্ন
কবির এন্ড ব্রাদার্সের ২০১৯ সালের ডিসেম্বর মাসের খতিয়ানের উদ্বৃত্তগুলো ছিল নিম্নরূপ:
- ক)(1)
কবির এন্ড ব্রাদার্সের রেওয়ামিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো।
- খ)(2)
উপর্যুক্ত তথ্যাদি ব্যবহার করে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো।
- গ)(3)
উপর্যুক্ত উদ্বৃত্তগুলো দ্বারা জনাব কবির এন্ড ব্রাদার্সের ব্যবসায়ের রেওয়ামিলটি প্রস্তুত করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না:
বিবরণ টাকা হাতে নগদ (০১-০১-২০১৯), পূর্ববর্তী জের ২৩,০০০ মজুদ পণ্য (৩১-১২-২০১৯), সমাপনী মজুদ ২২,০০০ মোট ৪৫,০০০ - খ)
চলতি সম্পদ:
বিবরণ টাকা হাতে নগদ (৩১-১২-২০১৯) ১৭,৫০০ মজুদ পণ্য ২২,০০০ অগ্রিম বেতন ৪,০০০ দেনাদার ২৫,০০০ মোট চলতি সম্পদ ৬৮,৫০০ চলতি দায়:
বিবরণ টাকা ব্যাংক জমাতিরিক্ত ২,৪০,০০০ বকেয়া মজুরি ১৮,০০০ প্রদেয় বিল ৫৭,০০০ পাওনাদার ৩০,০০০ মোট চলতি দায় ৩,৪৫,০০০ - গ)
কবির এন্ড ব্রাদার্স
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৯হিসাবের নাম ডেবিট (টাকা) ক্রেডিট (টাকা) হাতে নগদ ১৭,৫০০ ব্যাংক জমাতিরিক্ত ২,৪০,০০০ অগ্রিম বেতন ৪,০০০ বকেয়া মজুরি ১৮,০০০ কমিশন (প্রদত্ত) ১,৫০০ বিক্রয় বাট্টা ৩,০০০ উপভাড়া ৬,০০০ প্রদেয় বিল ৫৭,০০০ দেনাদার ২৫,০০০ পাওনাদার ৩০,০০০ যন্ত্রপাতি ১,০০,০০০ ভূমি ও দালানকোঠা ২,০০,০০০ মোট ৩,৫১,০০০ ৩,৫১,০০০ পূর্ববর্তী নগদ জের ও সমাপনী মজুদ রেওয়ামিলে ধরা হয়নি।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও