ব্যবসায় উদ্যোগ • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৪
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
মেসার্স সাদেক ব্রাদার্স নিজস্ব এলাকার ব্যবহারকারীর চাহিদা, ক্রয়ক্ষমতা, রুচি, অভ্যাস নানা বিষয়ের ওপর পরীক্ষা-নিরীক্ষা করে তাদের প্রসাধনী সামগ্রীর উৎপাদন পরিকল্পনা গ্রহণ করে। ফলে এ বছর তাদের উৎপাদিত প্রসাধনী সামগ্রীর সবটুকুই বিক্রি হয়ে যায়। উত্ত দ্রব্যাদির মূল্য উৎপাদক ও ব্যবহারকারী উভয়ের কাছে গ্রহণযোগ্য হয় এবং বছরব্যাপী প্রসাধন সামগ্রীর মূল্য স্থিতিশীল ছিল।
- ক)(1)
'মানব সম্পদ' ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?
- খ)(2)
সরাসরি ভোক্তার নিকট বিক্রয়, বণ্টন প্রণালিটি ব্যাখ্যা করো।
- গ)(3)
মেসার্স সাদেক ব্রাদার্সের পণ্য ব্যবহারকারীর ওপর সমীক্ষা চালানো কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
"মেসার্স সাদেক ব্রাদার্সের সমীক্ষা কার্যক্রম উৎপাদক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষা করে"- উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
'মানব সম্পদ' ব্যবসায়ের সামাজিক পরিবেশের একটি উপাদান।
- খ)
কোনো মধ্যস্থ ব্যবসায়ীর সাহায্য ছাড়াই উৎপাদনকারী যখন সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে, তাকে সরাসরি ভোক্তার নিকট বিক্রয় বণ্টন প্রণালি বলে। এটি উৎপাদনকারী → ভোক্তা, এই ধারায় চলে। কিছু কৃষিপণ্য, যেমন ধান, ফলমূল, সবজি এবং শিল্পজাত দ্রব্য, যেমন গুড়, চিনি এভাবে বিক্রি হয়। এতে মধ্যস্থ ব্যবসায়ীর লাভ বা কমিশন বাঁচে।
- গ)
মেসার্স সাদেক ব্রাদার্সের ব্যবহারকারীর ওপর সমীক্ষা চালানো বিপণনের ভোক্তা বিশ্লেষণ (Consumer Analysis) ও তথ্য সংগ্রহ কাজের অন্তর্ভুক্ত।
ভোক্তা বিশ্লেষণ বলতে ভোক্তা বা ব্যবহারকারীর রুচি, চাহিদা, বৈশিষ্ট্য ও আগ্রহ বিশ্লেষণ ও মূল্যায়ন করাকে বোঝায়। উদ্দীপকে সাদেক ব্রাদার্স এলাকার ব্যবহারকারীর চাহিদা, ক্রয়ক্ষমতা, রুচি ও অভ্যাস সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষা করেছে। এ কাজ ঠিকভাবে না করলে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায় এবং প্রসার ব্যাহত হয়। তাই তাদের কাজটি ভোক্তা বিশ্লেষণ।
- ঘ)
উক্তিটি যথার্থ। সমীক্ষা কার্যক্রম উৎপাদক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষা করে।
১. উৎপাদকের স্বার্থ: সাদেক ব্রাদার্স ভোক্তার চাহিদা, ক্রয়ক্ষমতা ও রুচি জেনে উৎপাদন পরিকল্পনা করেছে। ফলে তাদের উৎপাদিত প্রসাধনী সামগ্রীর সবটুকুই বিক্রি হয়েছে। এতে অবিক্রীত পণ্যের ক্ষতি ও ব্যবসায়িক ঝুঁকি কমেছে এবং মুনাফা নিশ্চিত হয়েছে।
২. ভোক্তার স্বার্থ: ভোক্তার রুচি ও চাহিদা অনুযায়ী পণ্য তৈরি হওয়ায় ভোক্তা মানসম্মত ও পছন্দের পণ্য পেয়েছে। পণ্যের মূল্যও ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে ছিল।
৩. মূল্য স্থিতিশীলতা: পণ্যের মূল্য উৎপাদক ও ভোক্তা উভয়ের কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং সারা বছর স্থিতিশীল ছিল। এতে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয়নি।সুতরাং, সমীক্ষা কার্যক্রম উৎপাদককে ক্ষতি থেকে বাঁচিয়ে মুনাফা দিয়েছে এবং ভোক্তাকে পছন্দের পণ্য ও স্থিতিশীল মূল্য দিয়েছে। তাই উক্তিটি যথার্থ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও