বাংলা ২য় পত্র • Jashore Board • যশোর বোর্ড ২০২০

বাংলা ২য় পত্র প্রশ্ন

1.

যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:(ক) অতিথি পাখি;(খ) একুশে বইমেলা।

উত্তর ও ব্যাখ্যা

(ক) অতিথি পাখি

শীতের শুরুতে উত্তরের হিমশীতল অঞ্চল থেকে যেসব পাখি আমাদের দেশে আসে, তাদের অতিথি পাখি বা পরিযায়ী পাখি বলা হয়। সাইবেরিয়া, হিমালয়ের পাদদেশসহ উত্তর গোলার্ধের নানা অঞ্চলে শীতকালে প্রচণ্ড তুষারপাত হয়। তখন খাদ্য ও আশ্রয়ের অভাবে এসব পাখি ঝাঁক বেঁধে অপেক্ষাকৃত উষ্ণ দেশে চলে আসে। আমাদের হাওর, বিল, ঝিল, নদীর চর ও জলাশয়ে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এদের দেখা মেলে। পাখিগুলো দেখতে বিচিত্র ও সুন্দর। এদের মধ্যে বালিহাঁস, পিনটেল, খুঁড়ে হাঁস, সারস প্রভৃতি উল্লেখযোগ্য। এদের কলকাকলিতে শীতের প্রকৃতি প্রাণবন্ত হয়ে ওঠে এবং বহু মানুষ এদের দেখতে ভিড় করে। কিন্তু কিছু লোভী মানুষ এদের শিকার করে, যা অত্যন্ত নিন্দনীয়। অতিথি পাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। তাই এদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এবং শিকার বন্ধ করা আমাদের সবার দায়িত্ব।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন