ভূগোল এবং পরিবেশ • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৪

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

রংপুরের মেয়ে সনি রাঙ্গামাটি যাওয়ার সময় দেখল রাস্তার ধারে অনেক বসতি গড়ে উঠেছে। এছাড়া সে দেখল রাঙ্গামাটিতে একটি বাড়ি থেকে অন্য বাড়িগুলো অনেক দূরে দূরে গড়ে উঠেছে। তাদের এলাকার সাথে কোন মিল নেই। তার এলাকার বাড়িগুলো কাছাকাছি ও যোগাযোগ ভালো।

  1. ক)

    নগর বসতি কী?

    (1)
  2. খ)

    বস্তি বলতে কী বোঝ? ব্যাখ্যা কর?

    (2)
  3. গ)

    বস্তি বলতে কী বোঝ? ব্যাখ্যা কর? ।

    (3)
  4. ঘ)

    সনির দেখা বসতি দুটির তুলনামূলক আলোচনা করে বসবাসের জন্য কোনটি ভালো? মতামত দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    যে বসতির অধিকাংশ অধিবাসী জীবিকার জন্য দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকে এবং যেখানে বিদ্যুৎ, পানি, গ্যাস, পাকা রাস্তা ও যানবাহনের সুবিধা থাকে, তাকে নগর বসতি বলে।

  2. খ)

    গ্রাম থেকে বিপুলসংখ্যক মানুষ শহরে আসার ফলে অপরিকল্পিতভাবে যে অস্বাস্থ্যকর ও ঘনবসতিপূর্ণ বসতি গড়ে ওঠে, তাকে বস্তি বলে।

    এখানে পর্যাপ্ত বাসস্থান, বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যসেবার অভাব থাকে। ফলে দূষিত পরিবেশ সৃষ্টি হয়।

  3. গ)

    গ্রাম থেকে বিপুলসংখ্যক মানুষের শহরে আগমনের ফলে যে অপরিকল্পিত বসতি গড়ে ওঠে, তাকে বস্তি বলে।

    ব্যাখ্যা:
    ১. অপরিকল্পিত নগরায়ণ বাসস্থানের তীব্র সংকট সৃষ্টি করে। রাস্তাঘাট, শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান, জ্বালানি ও হাটবাজারের মতো নগরায়ণের আবশ্যকীয় উপাদান ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য তাৎক্ষণিক ব্যবস্থা করা কঠিন হয়। তখন বস্তি সৃষ্টি হয়।
    ২. বস্তিতে বিশুদ্ধ পানি ও উপযুক্ত পয়ঃনিষ্কাশনের সংকট থাকে। বর্জ্যের দুর্গন্ধ ও চোয়ানি ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠস্থ পানি দূষিত করে।
    ৩. এ দূষিত পানি ব্যবহারের ফলে চর্মরোগসহ কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া ইত্যাদি রোগ ছড়ায়।
    ৪. এর ফলে ক্রমান্বয়ে বিস্তীর্ণ এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়ে।

  4. ঘ)

    উদ্দীপকে সনি রাঙ্গামাটিতে বাড়িগুলো দূরে দূরে দেখেছে। এটি বিক্ষিপ্ত বসতি। তার নিজ এলাকায় বাড়িগুলো কাছাকাছি ও যোগাযোগ ভালো। এটি গোষ্ঠীবদ্ধ বা পুঞ্জীভূত বসতি। (রাস্তার ধারে একই সারিতে গড়ে ওঠা বসতি রৈখিক বসতির উদাহরণ।)

    তুলনা:
    ১. অবস্থান ও গঠন: বিক্ষিপ্ত বসতিতে এক বাড়ি থেকে অন্য বাড়ি দূরে দূরে থাকে। পাহাড়, বনভূমি, অনুর্বর মাটি, জলাভাব ও পশুচারণ এলাকায় এমন বসতি দেখা যায়। উর্বর মাটি, সমতলভূমি ও নিরাপত্তার সুবিধা থাকায় পুঞ্জীভূত বসতি গড়ে ওঠে।
    ২. যোগাযোগ: পুঞ্জীভূত বসতিতে যাতায়াত ও যোগাযোগ সহজ। বিক্ষিপ্ত বসতিতে যোগাযোগ কঠিন।
    ৩. সুযোগ-সুবিধা: ঘনবসতিতে প্রতিরক্ষা, একে অপরের সহযোগিতা এবং হাটবাজার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুবিধা সহজে মেলে।

    সুতরাং, আমার মতে বসবাসের জন্য সনির নিজ এলাকার পুঞ্জীভূত বা গোষ্ঠীবদ্ধ বসতিই ভালো। তবে বসতি পরিবেশের ভারসাম্য রক্ষা করে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন