বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৬
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
দৃশ্যকল্প-১: লক্ষ্মীপুর একটি প্রত্যন্ত গ্রামাঞ্চল, যেখানে এখনো আধুনিকতার ছোঁয়া লাগেনি। রাস্তা থেকে শুরু করে শিক্ষার আলো শতভাগ পৌছায়নি। বিশেষ করে এই গ্রামের লোকজন এখনও কুসংস্কারে বিশ্বাসী। এসব ধর্মীয় ও সামাজিক কুসংস্কার দূর করার জন্য জনাব রফিক সাহেব একটি আন্দোলনের সূচনা করেন।দৃশকল্প-২: জামিলা পারিবারিক সহায়তায় শিক্ষা লাভ করেন। তিনি মেয়েদের পক্ষে কথা বলা ও শিক্ষার আলো ছড়ানোর জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি কুসংস্কার দূরীকরণ ও নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন।
- ক)(1)
নীল বিদ্রোহ কী?
- খ)(2)
'যুক্তিহীন বিশ্বাস হলো মৃত্যুর সমান'- এর আলোকে ডিরোজিওর কর্মকান্ড ব্যাখ্যা করো
- গ)(3)
Option C
- ঘ)(4)
জামিলা যে মহীয়সী নারীর প্রতিনিধিত্ব করছে, নারী জাগরণের অগ্রদূত হিসেবে তার অবদান মূল্যায়ন করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের জোরপূর্বক নীল চাষ ও অমানুষিক নির্যাতনের বিরুদ্ধে বাংলার কৃষকরা ১৮৫৯–৬০ সালে যে বিদ্রোহ করে, তাই নীল বিদ্রোহ।
- খ)
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও হিন্দু কলেজের শিক্ষক ছিলেন এবং ছাত্রদের যুক্তি ও প্রশ্ন করার শিক্ষা দিতেন। তাঁর মতে অন্ধ বিশ্বাস ও কুসংস্কার মানুষের চিন্তাশক্তিকে মেরে ফেলে।
তিনি ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ গঠন করে ছাত্রদের মধ্যে মুক্তচিন্তা, বিতর্ক ও সামাজিক কুসংস্কারবিরোধী চেতনা ছড়ান। তাঁর অনুসারীরা ‘ইয়ং বেঙ্গল’ নামে পরিচিত হন। এভাবে তিনি বাংলায় যুক্তিবাদী ও প্রগতিশীল চিন্তার ভিত্তি তৈরি করেন।
- ঘ)
উদ্দীপকের জামিলা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রতিনিধিত্ব করছে। নারী জাগরণের অগ্রদূত হিসেবে তাঁর অবদান অসামান্য।
১. তিনি ১৯১১ সালে কলকাতায় ‘সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল’ প্রতিষ্ঠা করে মুসলিম নারীদের শিক্ষার পথ খুলে দেন।
২. ১৯১৬ সালে ‘আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম’ গঠন করে নারীদের সংগঠিত করেন এবং সমাজসেবামূলক কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেন।
৩. তাঁর লেখা ‘মতিচূর’, ‘সুলতানার স্বপ্ন’, ‘অবরোধবাসিনী’ প্রভৃতি গ্রন্থে নারীর অধিকার, শিক্ষা ও কুসংস্কারবিরোধী চিন্তা প্রকাশ পেয়েছে।
৪. তিনি অবরোধপ্রথার বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং নারীকে আত্মনির্ভরশীল হতে অনুপ্রাণিত করেছেন।সুতরাং, নারী জাগরণ ও শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার অবদান অবিস্মরণীয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও