বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৩
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
- ক)(1)
বঙ্গবন্ধু ছয় দফাকে কী নামে আখ্যায়িত করেন?
- খ)(2)
বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কেন তৈরি করা হয়?
- গ)(3)
চিত্র-১ ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পরবর্তীকালের সবচেয়ে বড় আন্দোলন- ব্যাখ্যা করো।
- ঘ)(4)
চিত্র-২ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয়ে দলিল স্বরূপ'- মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
বঙ্গবন্ধু ছয় দফাকে 'আমাদের বাঁচার দাবি' নামে আখ্যায়িত করেন।
- খ)
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর আলবদর-আলশামস দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে।
এসব শহীদ বুদ্ধিজীবীর স্মৃতি রক্ষা ও তাঁদের প্রতি জাতির শ্রদ্ধা জানাতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। - ঘ)
চিত্র-২ হলো ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ দলিল স্বাক্ষরের ছবি। এটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের দলিলস্বরূপ।
১. ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি সেনাবাহিনীর জেনারেল নিয়াজি ভারতীয় ও বাংলাদেশ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
২. এ আত্মসমর্পণের মাধ্যমে ৯ মাসের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় আসে এবং পাকিস্তানি শাসনের অবসান ঘটে।
৩. বিশ্বের মানচিত্রে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্থান পায়।
সুতরাং, চিত্র-২ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয়ের দলিল।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও