ভূগোল এবং পরিবেশ • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৪

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

  1. ক)

    বাণিজ্য কাকে বলে?

    (1)
  2. খ)

    বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে রেলপথ গড়ে উঠেনি কেন? ব্যাখ্যা করো

    (2)
  3. গ)

    আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে 'C' বন্দরের গুরুত্ব ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    মানচিত্রের 'A' থেকে 'B' তে যাতায়াতের ক্ষেত্রে ব্যবহৃত পথের গুরুত্ব বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    মানুষের অভাব ও চাহিদা মেটানোর উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় এবং এর আনুষঙ্গিক কার্যাবলিকে বাণিজ্য বলে।

  2. খ)

    পাহাড়ি অঞ্চলের ভূপ্রকৃতি উঁচুনিচু ও বন্ধুর। এ ধরনের ভূমিরূপে রেলপথ নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। রেলপথ নির্মাণের জন্য সমতলভূমি সুবিধাজনক। কিন্তু পাহাড়ের গা বেয়ে রেলপথ নির্মাণে খরচ অনেক বেশি হয়। এ কারণে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে রেলপথ গড়ে ওঠেনি।

  3. গ)

    মানচিত্রে 'C' চিহ্নিত স্থানটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে অবস্থিত। এটি সম্ভবত চট্টগ্রাম সমুদ্রবন্দর। আন্তর্জাতিক বাণিজ্যে এ বন্দরের গুরুত্ব নিচে দেওয়া হলো-

    ১. বাংলাদেশের তিনটি সমুদ্রবন্দরের (চট্টগ্রাম, মংলা ও পায়রা) মধ্যে চট্টগ্রাম প্রধান। এই বন্দর দিয়ে দেশের মোট আমদানির প্রায় ৮৫ শতাংশ এবং রপ্তানির প্রায় ৮০ শতাংশ বাণিজ্য সম্পন্ন হয়।
    ২. বৈদেশিক বাণিজ্যের বেশিরভাগ চলে সমুদ্রপথে। রপ্তানির প্রধান পণ্য তৈরি পোশাক ও নিটওয়্যার এবং আমদানির পণ্য খাদ্যশস্য ও শিল্পজাত দ্রব্য এ বন্দর দিয়েই আসা-যাওয়া করে।
    ৩. পোতাশ্রয়, গভীর উপকূল ও বরফ-কুয়াশাহীন জলবায়ুর কারণে এ বন্দর সারা বছর ব্যবহার করা যায়।

    এভাবে চট্টগ্রাম বন্দর দেশের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন