ব্যবসায় উদ্যোগ • Barishal Board • বরিশাল বোর্ড ২০২২
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
জনাব জসিম একজন ব্যবসায়ী। তিনি তার কারখানার উৎপাদিত সামগ্রী নিজস্ব পরিবহনের মাধ্যমে সরবরাহ করে থাকেন। তার উৎপাদিত পণ্যসামগ্রীকে ক্রেতার নিকট আকর্ষণীয়ভাবে উপস্থাপনের সব কার্য সম্পাদন করেন। এছাড়াও তিনি তার পণ্যসামগ্রী প্রসারের জন্য স্থানীয় ডিসলাইন ও পরিবহন ব্যবহার করেন। এ কারণে তার ব্যবসায়ের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
- ক)(1)
ইতিবাচক দৃষ্টিভঙ্গি কী?
- খ)(2)
Food Panda কোন প্রক্রিয়ায় পণ্য সরবরাহ করে? ব্যাখ্যা করো।
- গ)(3)
জনাব জসিম কোন ধরনের বণ্টন প্রণালি অনুসরণ করেন? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
জনাব জসিম তার ব্যবসায়ের পণ্য পরিচিতি ও প্রসারের জন্য বিজ্ঞাপনের কোন মাধ্যমগুলো ব্যবহার করেন? বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
ক্রেতা বা গ্রাহকদের সকল বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করা এবং ক্রেতা অপ্রত্যাশিত মন্তব্য করলেও হাসিমুখে তাকে প্রভাবিত করার মানসিকতাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বলে।
- খ)
Food Panda অনলাইন মাধ্যমে পণ্য সরবরাহ করে। গ্রাহক অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে খাবারের অর্ডার দেন এবং সংশ্লিষ্ট রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহ করে ডেলিভারি কর্মীরা সরাসরি গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেন। অর্থাৎ এটি ই-কমার্সভিত্তিক হোম ডেলিভারি পদ্ধতি।
- গ)
জনাব জসিম সরাসরি বণ্টন প্রণালি অনুসরণ করেন।
১. উৎপাদনকারী কোনো মধ্যস্থ ব্যবসায়ীর সাহায্য ছাড়া সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করলে তাকে সরাসরি বিপণন বলে। এ ক্ষেত্রে বণ্টন প্রণালিটি হলো উৎপাদনকারী → ভোক্তা।
২. জসিম কারখানায় উৎপাদিত সামগ্রী নিজস্ব পরিবহনের মাধ্যমে সরবরাহ করেন। উদ্দীপকে কোনো পাইকার, খুচরা বিক্রেতা বা এজেন্টের কথা বলা হয়নি।তাই জসিম সরাসরি বণ্টন প্রণালি অনুসরণ করেন।
- ঘ)
জনাব জসিম পণ্য পরিচিতি ও প্রসারের জন্য স্থানীয় ডিসলাইন (ক্যাবল টিভি নেটওয়ার্ক) ও পরিবহন বিজ্ঞাপন ব্যবহার করেন।
১. ডিসলাইন (টেলিভিশন): টেলিভিশনে পণ্যের আকর্ষণীয় দর্শন-শ্রবণযোগ্য বিজ্ঞাপন প্রচার করা হয়। এতে পণ্যের মান, বৈশিষ্ট্য ও ব্যবহার সম্পর্কে স্থানীয় জনসাধারণ সহজে জানতে পারে এবং ক্রয়ে আগ্রহী হয়।
২. পরিবহন বিজ্ঞাপন: যাত্রীবাহী বা পণ্যবাহী গাড়িতে বিজ্ঞাপন প্রচার করা হয়। গাড়ি যেখানে যায় সেখানেই পণ্যের নাম ও পরিচিতি ছড়িয়ে পড়ে, ফলে বহু মানুষের কাছে খুব সহজে পৌঁছানো যায়।এই দুই মাধ্যমে পণ্যের চাহিদা বাড়ে, ব্যবসায়ের সুনাম বাড়ে এবং বাজার সম্প্রসারিত হয়। সুতরাং, ডিসলাইন ও পরিবহনের মাধ্যমে জসিমের পণ্যের পরিচিতি ও প্রসার ঘটছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও