ইসলাম • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৫

ইসলাম প্রশ্ন

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব তোরাব আলী ও তার বন্ধু সজিব রাতের অন্ধকারে এলাকার জনগণের অবস্থা দেখার জন্য ঘুরতে বের হন। জনাব তোরাব আলী একরাতে একটি বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনতে পান। সেখানে গিয়ে দেখতে পান যে, একজন অসুস্থ মানুষ অর্থের অভাবে চিকিৎসা করতে পারতেছে না এবং রোগ যন্ত্রণায় কাতরাচ্ছেন। তখন তিনি পরিষদ থেকে টাকা-পয়সা নিয়ে এসে তাকে দেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন। অপরদিকে, তার বন্ধু সজিবের এলাকায় ঘূর্ণিঝড়ে বাড়িঘর ও রাস্তা ক্ষতিগ্রস্ত হলে নিজের অর্থ দিয়ে তা মেরামতের ব্যবস্থা করেন এবং জনগণকে সাহায্য-সহযোগিতা করেন।

  1. ক)

    মদিনার সনদ কী?

    (1)
  2. খ)

    হযরত আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? ব্যাখ্যা কর।

    (2)
  3. গ)

    জনাব তোরাব আলীর কর্মকান্ডে কোন খলিফার আদর্শের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।

    (3)
  4. ঘ)

    সজিবের কর্মকাণ্ডের দ্বারা কোন খলিফার মানবসেবার সাদৃশ্য পাওয়া যায় তা বিশ্লেষণ কর।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    হিজরতের পর মদিনায় রাসুলুল্লাহ (স) মুসলিম, ইহুদি ও অন্যান্য গোত্রের সাথে শান্তি ও সহাবস্থানের জন্য যে লিখিত সংবিধান বা চুক্তি প্রণয়ন করেন, তাকে মদিনার সনদ বলে।

  2. খ)

    রাসুল (স)-এর ইন্তেকালের পর ইসলাম নানা সংকটে পড়ে। ভণ্ডনবীদের আবির্ভাব, যাকাত অস্বীকারকারীদের বিদ্রোহ এবং মুরতাদদের অবাধ্যতা দেখা দিলে হযরত আবু বকর (রা) দৃঢ়তার সাথে সবগুলো দমন করেন। এভাবে তিনি ইসলামকে বিপর্যয় থেকে রক্ষা করেন। তাই তাঁকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়।

  3. গ)

    জনাব তোরাব আলীর কর্মকাণ্ডে খলিফা হযরত ওমর (রা)-এর আদর্শের মিল পাওয়া যায়।

    হযরত ওমর (রা) রাতের অন্ধকারে ছদ্মবেশে ঘুরে প্রজাদের অবস্থা দেখতেন। কারও অভাব বা কষ্টের কথা জানলে বায়তুল মাল থেকে সাহায্য দিতেন। তোরাব আলীও রাতে এলাকা ঘুরে অসুস্থ ব্যক্তিকে কাতরাতে দেখে পরিষদ থেকে অর্থ এনে চিকিৎসার ব্যবস্থা করেছেন। দুজনের কাজই জনগণের প্রতি দায়িত্ববোধ ও সেবার প্রতিফলন।

  4. ঘ)

    সজিবের কর্মকাণ্ডে খলিফা হযরত ওসমান (রা)-এর মানবসেবার সাদৃশ্য পাওয়া যায়।

    ১. হযরত ওসমান (রা) ছিলেন অত্যন্ত দানশীল। মদিনায় পানির কষ্ট দেখা দিলে তিনি নিজের অর্থে রুমা কূপ কিনে মুসলমানদের জন্য ওয়াক্ফ করে দেন।
    ২. তিনি মসজিদে নববীর সম্প্রসারণসহ জনকল্যাণমূলক কাজে নিজের সম্পদ ব্যয় করেছেন।
    ৩. সজিবও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও রাস্তা নিজের অর্থে মেরামত করেছেন এবং জনগণকে সহায়তা করেছেন।

    সুতরাং, নিজের সম্পদ ব্যয় করে মানুষের কল্যাণে এগিয়ে আসার ক্ষেত্রে সজিবের সাথে হযরত ওসমান (রা)-এর সাদৃশ্য সুস্পষ্ট।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন