বাংলা ১ম পত্র • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৩

বাংলা ১ম পত্র প্রশ্ন

সরকারি অফিসে জনৈক কর্মকর্তা অল্প কয়েকদিন হলো চাকুরিতে যোগদান করেছেন । কিছুদিন যেতে না যেতেই তিনি ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন এবং দোষী প্রমাণিত হন। উল্লেখ থাকে যে, 'শিক্ষাজীবনে তিনি যে অন্যায় ও দুর্নীতিবিরোধী শপথ নিয়েছিলেন তা আজ বেমালুম ভুলে গেলেন ।"

  1. ক)

    শিক্ষার অন্যতম কাজ কী?

    (1)
  2. খ)

    লেখক 'নিচের থেকে ঠেলা' বলতে কী বুঝিয়েছেন?

    (2)
  3. গ)

    উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    “উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি অনুপস্থিত।”— মন্তব্যটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    শিক্ষার অন্যতম কাজ হলো মানুষের মধ্যে মনুষ্যত্ব বা মানবিক গুণাবলির বিকাশ ঘটানো।

  2. গ)

    উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের শিক্ষার বাস্তব প্রয়োগ ও নৈতিক মূল্যবোধের অভাব ফুটে উঠেছে।

    প্রবন্ধে বলা হয়েছে, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল ডিগ্রি বা চাকরি নয়, মনুষ্যত্ব অর্জন। উদ্দীপকের কর্মকর্তা শিক্ষা জীবনে অন্যায় ও দুর্নীতিবিরোধী শপথ নিলেও চাকরিতে যোগ দেওয়ার অল্পদিনের মধ্যেই ঘুষের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন। অর্থাৎ শিক্ষা তার মধ্যে সততা ও নৈতিক চেতনা গড়ে তুলতে পারেনি। এতে শিক্ষা অর্জন ও মনুষ্যত্বের মধ্যে বিচ্ছিন্নতা প্রকাশ পেয়েছে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন