বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৫
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
ক | খ
সক্রেটিসথালেস | কলোসিয়ামপ্যানথিয়ন
- ক)(1)
'হায়ারোগ্লিফিক' কী?
- খ)(2)
প্রাচীন মিশরীয় সাম্রাজ্যের পতন ঘটে কীভাবে?
- গ)(3)
দর্শনশাস্ত্রে উদ্দীপকের 'ক' তথ্যচিত্রের মনীষীদের কর্মকাণ্ড ব্যাখ্যা করো।
- ঘ)(4)
তথ্যচিত্র 'খ'-এর আলোকে স্থাপত্যে রোমান সভ্যতার অবদান বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
হায়ারোগ্লিফিক হলো প্রাচীন মিশরীয়দের ছবির মাধ্যমে লেখার পদ্ধতি বা চিত্রলিপি, যার অর্থ 'পবিত্র অক্ষর'।
- খ)
প্রাচীন মিশরীয় সাম্রাজ্যের পতন ধাপে ধাপে ঘটে। খ্রিস্টপূর্ব দশম শতকে লিবিয়ার এক যোদ্ধা জাতি ফারাওদের সিংহাসন দখল করে নেয়। এরপর ৬৭০-৬৬২ খ্রিস্টপূর্বাব্দে অ্যাসিরীয়রা মিশরে আধিপত্য বিস্তার করে। অবশেষে ৫২৫ খ্রিস্টপূর্বাব্দে পারস্য মিশর দখল করলে প্রাচীন মিশরীয় সভ্যতার সূর্য অস্তমিত হয়।
- গ)
উদ্দীপকের 'ক' তথ্যচিত্রে সক্রেটিস ও থালেসের নাম আছে। তাঁরা গ্রিক সভ্যতার দার্শনিক।
দর্শনশাস্ত্রে তাঁদের কর্মকাণ্ড:
১. থালেস: তিনি গ্রিসের প্রথম দিককার দার্শনিক। তিনিই প্রথম সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন।
২. সক্রেটিস: তিনি সফিস্ট দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান ছিলেন। তাঁর শিক্ষার মূল দিক ছিল আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা এবং অন্যায় শাসনের প্রতিবাদ করা।
৩. সক্রেটিসের শিষ্য প্লেটো ও প্লেটোর শিষ্য অ্যারিস্টটল গ্রিক দর্শনকে আরও সমৃদ্ধ করেন।এভাবে প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা থেকে নীতি-নৈতিকতা ও রাষ্ট্রচিন্তা পর্যন্ত গ্রিক দর্শনের বিকাশ ঘটে।
- ঘ)
তথ্যচিত্র 'খ'-তে কলোসিয়াম ও প্যানথিয়নের উল্লেখ আছে, যা রোমান সভ্যতার স্থাপত্যের নিদর্শন। স্থাপত্যে রোমান সভ্যতার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
১. বিশালতা: রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর বিশালতা।
২. প্যানথিয়ন: সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্মমন্দির প্যানথিয়ন রোমান স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন।
৩. কলোসিয়াম: ৮০ খ্রিস্টাব্দে সম্রাট টিটাস নির্মিত কলোসিয়াম নাট্যশালায় একসঙ্গে প্রায় ৫০ হাজার দর্শক বসতে পারত।
৪. প্রকৌশল ও ভাস্কর্য: প্রকৌশল বিদ্যায় রোমানরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। এর পাশাপাশি তারা মার্বেল পাথরে দেব-দেবী, সম্রাট ও পৌরাণিক চরিত্রের মূর্তি তৈরি করত।সুতরাং, স্থাপত্যকলায় রোমান সভ্যতার অবদান আধুনিক বিশ্ব এখনো স্মরণ করে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও