ভূগোল এবং পরিবেশ • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৩
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
- ক)(1)
প্লাইস্টোসিনকাল কালে বলে?
- খ)(2)
বাংলাদেশের জলবায়ুর উপর কোন বায়ুর প্রভাব বেশি? ব্যাখ্যা করো।
- গ)(3)
'A' চিহ্নিত অঞ্চলটি কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
ভূপ্রাকৃতিক অঞ্চল হিসেবে 'B' ও 'C' চিহ্নিত স্থান দুটির মধ্যে কোনটিতে অধিক ফসল উৎপাদিত হয়? তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলে।
- খ)
বাংলাদেশের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব সবচেয়ে বেশি। দেশের মাঝ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে বলে এখানে ক্রান্তীয় জলবায়ু থাকার কথা। কিন্তু মৌসুমী বায়ুর প্রভাব এত বেশি যে সামগ্রিকভাবে এটি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। এ বায়ুর কারণে বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ঋতুর আবির্ভাব ঘটে এবং জুন থেকে অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত হয়।
- গ)
মানচিত্রে 'A' চিহ্নিত অঞ্চলটি বাংলাদেশের পূর্ব সীমান্তে পাহাড়ি অংশ। এটি টারশিয়ারি যুগের পাহাড়সমূহ ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত।
ব্যাখ্যা :
১. দেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়গুলো এ অঞ্চলের অন্তর্ভুক্ত।
২. টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ পাহাড়গুলো সৃষ্টি হয়েছে। এগুলো আসামের লুসাই ও মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়।
৩. পাহাড়গুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত।
৪. এ অঞ্চলের পাহাড়সমূহ দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড় এবং উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড় (টিলা) এই দুই ভাগে বিভক্ত। - ঘ)
মানচিত্রে 'B' হলো প্লাইস্টোসিনকালের সোপান (উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি) এবং 'C' হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। আমার মতে 'C' অর্থাৎ প্লাবন সমভূমিতে অধিক ফসল উৎপাদিত হয়।
১. উর্বর মাটি : বছরের পর বছর বন্যার সাথে বাহিত পলি জমে প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এর মাটির স্তর খুব গভীর এবং ভূমি খুবই উর্বর। বরেন্দ্রভূমির মাটি ধূসর ও লাল বর্ণের।
২. বিস্তীর্ণ আয়তন : প্লাবন সমভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার, অর্থাৎ প্রায় সমগ্র দেশজুড়ে বিস্তৃত। বরেন্দ্রভূমির আয়তন প্রায় ৯,৩২০ বর্গকিলোমিটার। তাই চাষযোগ্য জমি এখানে অনেক বেশি।
৩. পানির সুবিধা : অসংখ্য নদী, বিল ও জলাভূমি সমতলের সর্বত্র ছড়িয়ে আছে। এতে সেচ ও চাষাবাদে পানির সংকট কম হয়। বরেন্দ্রভূমি সমভূমি থেকে ৬ থেকে ১২ মিটার উঁচু।সুতরাং, উর্বর মাটি, বিস্তীর্ণ জমি ও পানির সহজলভ্যতার কারণে 'C' প্লাবন সমভূমিতে অধিক ফসল উৎপাদিত হয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও