বিজ্ঞান • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৫
বিজ্ঞান প্রশ্ন
- ক)(1)
সিরিজ সার্কিট কাকে বলে?
- খ)(2)
এনার্জি সেভিং বাল্ব-এ বিদ্যুৎ বিল কম হয়- ব্যাখ্যা কর।
- গ)(3)
চিত্র 'P' কীভাবে তৈরি করা হয়? ব্যাখ্যা কর।
- ঘ)(4)
প্রতি ইউনিট বিদ্যুৎ-এর মূল্য ৯.৮৫ টাকা হলে চিত্র 'Q' ও চিত্র 'R' বর্তনী দুটির মধ্যে মাসে কোনটির বিদ্যুৎ বিল বেশি হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের জন্য একটিমাত্র পথ থাকে এবং সব বাল্ব বা যন্ত্র একটির পর একটি ক্রমানুসারে যুক্ত থাকে, তাকে সিরিজ সার্কিট বলে।
- খ)
এনার্জি সেভিং বাল্ব (CFL ও LED) সাধারণ বাল্বের তুলনায় ২০-৮০% কম বিদ্যুৎ খরচ করে একই আলো দেয়। সাধারণ বাল্বে ধাতব ফিলামেন্ট উত্তপ্ত করে আলো তৈরি হয় বলে বেশি শক্তি লাগে। কম বিদ্যুৎ লাগায় ব্যয়িত ইউনিট কমে এবং এ কারণেই বিদ্যুৎ বিল কম আসে। এটি সাধারণ বাল্বের চেয়ে ৩ থেকে ২৫ গুণ বেশি সময় টিকে।
- গ)
চিত্র P-তে নামফলক দেখানো হয়েছে, যা তড়িৎ প্রলেপন (ইলেকট্রোপ্লেটিং) পদ্ধতিতে তৈরি করা যায়। এ পদ্ধতিতে একটি ধাতুর ওপর তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অন্য ধাতুর পাতলা প্রলেপ দেওয়া হয়।
১. যে ধাতব ফলকে প্রলেপ দিতে হবে, সেটি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পাত্রে ক্যাথোড হিসেবে রাখা হয়।
২. যে ধাতুর প্রলেপ দিতে হবে (যেমন নিকেল, রুপা বা সোনা), তার খাঁটি পাত অ্যানোড হিসেবে রাখা হয়।
৩. ঐ ধাতুর কোনো লবণের দ্রবণ তড়িৎ দ্রব হিসেবে নেওয়া হয়।
৪. ব্যাটারি দিয়ে অ্যানোড থেকে ক্যাথোডে বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে রাখা ফলকের ওপর ধাতুর প্রলেপ পড়ে।এতে নামফলক মরিচা ও জলবায়ুর ক্ষতি থেকে রক্ষা পায় এবং দেখতে সুন্দর হয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও