হিসাববিজ্ঞান • Sylhet Board • সিলেট বোর্ড ২০২০
হিসাববিজ্ঞান প্রশ্ন
জনাব আরমান তার ব্যবসায় প্রতিষ্ঠান 'ভৈরব ট্রেডার্স'-এর ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষন করেন না। ১ জানুয়ারি, ২০১৯ তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে ৮,৫০,০০০ টাকা ও ৪,৫৫,০০০ টাকা। উক্ত বছরে জনাব আরমান আরও ৭৫,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন এবং নগদ উত্তোলন করেন ৬৬,০০০ টাকা। ৩১শে ডিসেম্বর ২০১৯ তারিখে তার ব্যবসায়ের সম্পদ ও দায়সমূহ নিম্নরূপ: নগদ ৮০,০০০ টাকা, মজুদ পণ্য ৫০,০০০ টাকা, দেনাদার ৬৫,০০০ টাকা, আসবাবপত্র ৪৫,০০০ টাকা, কম্পিউটার ৭৫,০০০ টাকা, ব্যাংক ঋণ ৮৫,০০০ টাকা ও পাওনাদার ৩৫,০০০ টাকা।
- ক)(1)
'ভৈরব ট্রেডার্সের' প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো।
- খ)(2)
উক্ত প্রতিষ্ঠানের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো।
- গ)(3)
২০১৯ সালের 'ভৈরব ট্রেডার্সের' লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
প্রারম্ভিক মূলধন = সম্পদ − দায় = ৮,৫০,০০০ − ৪,৫৫,০০০ = ৩,৯৫,০০০ টাকা।
- খ)
বছর শেষে :
সম্পদ টাকা দায় টাকা নগদ ৮০,০০০ ব্যাংক ঋণ ৮৫,০০০ মজুদ পণ্য ৫০,০০০ পাওনাদার ৩৫,০০০ দেনাদার ৬৫,০০০ আসবাবপত্র ৪৫,০০০ কম্পিউটার ৭৫,০০০ মোট ৩,১৫,০০০ মোট ১,২০,০০০ সমাপনী মূলধন = ৩,১৫,০০০ − ১,২০,০০০ = ১,৯৫,০০০ টাকা।
- গ)
সূত্র : মুনাফা/ক্ষতি = সমাপনী মূলধন − (প্রারম্ভিক মূলধন + অতিরিক্ত মূলধন − উত্তোলন)
বিবরণ টাকা প্রারম্ভিক মূলধন ৩,৯৫,০০০ যোগ: অতিরিক্ত মূলধন ৭৫,০০০ ৪,৭০,০০০ বাদ: উত্তোলন ৬৬,০০০ মুনাফা/ক্ষতি ছাড়া সমাপনী মূলধন (হওয়া উচিত ছিল) ৪,০৪,০০০ প্রকৃত সমাপনী মূলধন ১,৯৫,০০০ ক্ষতি = ৪,০৪,০০০ − ১,৯৫,০০০ ২,০৯,০০০ অতএব, ২০১৯ সালে ভৈরব ট্রেডার্সের ২,০৯,০০০ টাকা ক্ষতি হয়েছে।
যাচাই : ৩,৯৫,০০০ + ৭৫,০০০ − ৬৬,০০০ − ২,০৯,০০০ = ১,৯৫,০০০।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও