ফিন্যান্স ও ব্যাংকিং • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৫
ফিন্যান্স ও ব্যাংকিং প্রশ্ন
জনাব আরিফ ও জনি 'শাপলা লি.' এ অর্থ বিনিয়োগ করেন। তাদের বিনিয়োগে নিম্নলিখিত বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়
বিনিয়োগকারী | ভোটাধিকার | পরিপক্কতার মেয়াদ | বিনিয়োগের বিপরীতে জামানত
আরিফ | আছে | নেই | নেই
জনি | নেই | আছে | আছে
- ক)(1)
শেয়ারবাজারের সার্বিক অবস্থা বোঝানোর জন্য কী ব্যবহার করা হয়?
- খ)(2)
কোন ধরনের শেয়ারকে প্রবর্তকের শেয়ার বলা হয়? ব্যাখ্যা কর।
- গ)(3)
জনাব আরিফ কোন খাতে বিনিয়োগ করেছেন? ব্যাখ্যা কর।
- ঘ)(4)
"ঝুঁকি বিবেচনায় জনির বিনিয়োগ অধিক নিরাপদ"- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
শেয়ারবাজারের সার্বিক অবস্থা বোঝানোর জন্য শেয়ার মূল্যসূচক (Share Price Index) ব্যবহার করা হয়।
- খ)
কোম্পানি গঠনের সময় যারা কোম্পানির প্রবর্তক বা প্রতিষ্ঠাতা, তাঁদের কাছে যে শেয়ার ইস্যু করা হয়, তাকে প্রবর্তকের শেয়ার বলে, যা সাধারণত বিলম্বিত শেয়ার (Deferred share) নামে পরিচিত।
এই শেয়ারের মালিকরা অন্যান্য শেয়ারহোল্ডারদের নির্ধারিত লভ্যাংশ দেওয়ার পর অবশিষ্ট মুনাফা থেকে লভ্যাংশ পান। তাই এদের আয় অনিশ্চিত, তবে মুনাফা বেশি হলে লাভও বেশি হতে পারে।
- গ)
জনাব আরিফ ইকুইটি (মালিকানা) খাতে, অর্থাৎ শাপলা লি. এর সাধারণ শেয়ারে বিনিয়োগ করেছেন।
ছকে আরিফের ভোটাধিকার আছে, পরিপক্কতার মেয়াদ নেই এবং বিনিয়োগের বিপরীতে জামানত নেই। শেয়ারহোল্ডার কোম্পানির মালিকদের একজন হিসেবে ভোটাধিকার ভোগ করেন। শেয়ারের কোনো নির্দিষ্ট মেয়াদ থাকে না এবং মূলধনের বিপরীতে কোনো জামানতও দেওয়া হয় না। এই বৈশিষ্ট্যগুলো সাধারণ শেয়ারের।
- ঘ)
জনি ঋণপত্র (বন্ড/ডিবেঞ্চার) এ বিনিয়োগ করেছেন, কারণ তাঁর ভোটাধিকার নেই কিন্তু পরিপক্কতার মেয়াদ ও জামানত আছে। 'ঝুঁকি বিবেচনায় জনির বিনিয়োগ অধিক নিরাপদ', উক্তিটি যথার্থ।
১. নির্দিষ্ট আয়: ঋণপত্রে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়, কোম্পানির মুনাফা কম বা বেশি যা-ই হোক। আরিফের লভ্যাংশ অনিশ্চিত।
২. মূলধন ফেরত: মেয়াদ শেষে জনি মূল টাকা ফেরত পান, কিন্তু শেয়ারের কোনো পরিপক্কতার মেয়াদ নেই, বিক্রি করে ক্ষতিও হতে পারে।
৩. জামানত: জনির বিনিয়োগের বিপরীতে জামানত আছে, ফলে কোম্পানি ব্যর্থ হলেও পাওনা আদায়ের সম্ভাবনা বেশি।
৪. অবসায়নে অগ্রাধিকার: কোম্পানি বিলুপ্ত হলে ঋণদাতা হিসেবে জনি শেয়ারহোল্ডারদের আগে পাওনা পান।তবে জনির ভোটাধিকার ও মুনাফা বৃদ্ধির সুযোগ নেই। সুতরাং, ঝুঁকির দিক থেকে জনির বিনিয়োগ আরিফের চেয়ে অধিক নিরাপদ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও