ব্যবসায় উদ্যোগ • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৫
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
মি. হাসান গ্রামের হাট থেকে বিভিন্ন প্রকার সবজি কিনে উপজেলা সদরে নিয়ে ভ্যান গাড়িতে কম লাভে বিক্রি করেন। তার সবজির প্রতি ক্রেতাদের আকৃষ্ট করার জন্য অনুকূল বাচনভঙ্গি ও প্রজ্ঞার মাধ্যমে নারী পুরুষ উভয়ের সাথে যোগাযোগ স্থাপন করেন। যার কারণে তার সবজির প্রতি ক্রেতাদের চাহিদা বৃদ্ধি পায় এবং অল্প দিনের মধ্যে তিনি জন সফল সবজি বিক্রেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
- ক)(1)
পর্যায়িতকরণ কী?
- খ)(2)
প্রচারই প্রসার-উক্তিটি ব্যাখ্যা কর।
- গ)(3)
মি. হাসানের বিক্রয়ের ক্ষেত্রে বণ্টনপ্রণালির ধরন কোনটি? ব্যাখ্যা কর।
- ঘ)(4)
একজন সফল ব্যবসায়ী হিসেবে মি. হাসানের আদর্শ বিক্রয়কর্মীর যেসব গুণাবলি পরিলক্ষিত হয় তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে পর্যায়িতকরণ (Grading) বলে।
- খ)
বিজ্ঞাপন বা প্রচারের মাধ্যমে পণ্যের মান, মূল্য ও ব্যবহারবিধি ক্রেতাদের জানানো হয়। এতে পণ্যের চাহিদা বাড়ে, বিক্রি বাড়ে এবং ব্যবসায়ের সুনাম ও বাজার সম্প্রসারিত হয়। অর্থাৎ ভালো প্রচার ব্যবসায়ের প্রসার ঘটায়। এ কারণেই বলা হয় 'প্রচারই প্রসার'।
- গ)
মি. হাসান গ্রামের হাট থেকে সবজি কিনে নিজে ভোক্তাদের কাছে বিক্রি করেন। অর্থাৎ তিনি একজন খুচরা বিক্রেতা, তাই বণ্টনপ্রণালিটি হলো খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়।
এই প্রণালিতে উৎপাদনকারী পণ্য খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে এবং খুচরা বিক্রেতা চাহিদা অনুযায়ী ভোক্তাদের কাছে সরবরাহ করেন। এখানে বণ্টনপ্রণালি হলো:
উৎপাদনকারী → খুচরা বিক্রেতা (হাসান) → ভোক্তা - ঘ)
মি. হাসানের মধ্যে আদর্শ বিক্রয়কর্মীর নিম্নলিখিত গুণাবলি দেখা যায়।
১. মার্জিত ব্যবহার ও মেলামেশার ক্ষমতা: তিনি অনুকূল বাচনভঙ্গি দিয়ে ক্রেতাদের সাথে সহজে যোগাযোগ স্থাপন করেন, যা তাদের আপন করে নিতে সাহায্য করে।
২. জেন্ডার সচেতনতা: তিনি নারী-পুরুষ উভয়ের সাথে যথাযথভাবে যোগাযোগ করেন।
৩. তীক্ষ্ণ বুদ্ধিমত্তা: প্রজ্ঞার মাধ্যমে ক্রেতাদের আগ্রহ ও মনোভাব বুঝে তিনি কাজ করেন।
৪. সততা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি: কম লাভে সবজি বিক্রি এবং ক্রেতাদের সাথে সুন্দর আচরণ তার সততা ও ইতিবাচকতা দেখায়।সুতরাং, এসব গুণের কারণেই হাসান একজন সফল সবজি বিক্রেতা হয়েছেন।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও