ভূগোল এবং পরিবেশ • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৫
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
দৃশ্যকল্প-১: হামিদ তার দাদুর সাথে বাজারে যাওয়ার সময় কয়টা বাজে জানতে চাইলে তার দাদু আকাশের দিক তাকিয়ে বললেন আনুমানিক ১১টা বাজে। ঐ সময় স্কুলের শিক্ষক জনাব ফজলুল সাহের হাতের ঘড়ির দিকে তাকিয়ে জানালেন সকাল ১১.৪৫ টা বাজে।দৃশ্যকল্প-২: 'X' ও 'Y' দু'টি স্থান। 'X' স্থানের দ্রাঘিমা ৯০° পূর্ব এবং সময় দুপুর ১.০০ টা। 'Y' স্থানের সময় সকাল ১০.০০ ঘটিকা।
- ক)(1)
Mappa কাকে বলে?
- খ)(2)
একটি বিশেষ মানচিত্রের সাহায্যে সরকার ভূমির কর আদায় করে থাকে- ব্যাখ্যা করো।
- গ)(3)
দৃশ্যকল্প-২ এর 'Y' স্থানের দ্রাঘিমা নির্ণয় করো।
- ঘ)(4)
দৃশ্যকল্প-১ হামিদের দাদুর বলা এবং জনাব ফজলুল সাহেবের বলা সময়ের মধ্যে তুলনামূলক কারণ বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
ল্যাটিন শব্দ 'Mappa' এর অর্থ কাপড়ের টুকরা। আগেকার দিনে কাপড়ের ওপর মানচিত্র আঁকা হতো বলে এ থেকেই 'Map' শব্দের উৎপত্তি।
- খ)
ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র সরকারকে ভূমির কর আদায়ে সাহায্য করে। এ মানচিত্র সাধারণত রেজিস্ট্রিকৃত ভূমি বা বিল্ডিংয়ের মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য তৈরি হয়। এতে নিখুঁতভাবে সীমানা ও দাগ নম্বর দেওয়া থাকে। এ মানচিত্রের মাধ্যমে হিসাব করে সরকার ভূমির মালিকের কাছ থেকে কর আদায় করে।
- গ)
'X' স্থানের দ্রাঘিমা পূর্ব এবং সময় দুপুর ১.০০টা (১৩:০০)। 'Y' স্থানের সময় সকাল ১০.০০টা।
সময়ের পার্থক্য = ঘণ্টা = ১৮০ মিনিট
প্রতি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য ৪ মিনিট।
দ্রাঘিমার ব্যবধান ='Y' স্থানের সময় 'X' এর চেয়ে পিছিয়ে, তাই Y স্থানটি X এর পশ্চিমে অবস্থিত।
'Y' স্থানের দ্রাঘিমা = পূর্ব। - ঘ)
দৃশ্যকল্প-১ এ হামিদের দাদু ও জনাব ফজলুল সাহেবের বলা সময়ের মধ্যে পার্থক্যের কারণ নিম্নরূপ-
১. দাদুর বলা সময় : দাদু আকাশে সূর্যের অবস্থান দেখে আনুমানিক ১১টা বলেছেন। সূর্যের অবস্থানের ভিত্তিতে মধ্যাহ্ন সূর্যকে দুপুর ১২টা ধরে যে সময় নির্ধারণ করা হয়, তা সেই স্থানের স্থানীয় সময়।
২. ফজলুল সাহেবের বলা সময় : তিনি হাতঘড়ি দেখে সকাল ১১.৪৫টা বলেছেন। ঘড়ির সময় দেশের নির্ধারিত প্রমাণ সময়। বাংলাদেশে ৯০° পূর্ব দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে প্রমাণ সময় ধরা হয়।
৩. পার্থক্যের কারণ : স্থানীয় সময় প্রতিটি দ্রাঘিমারেখায় আলাদা হয় (প্রতি ১° এর জন্য ৪ মিনিট)। কিন্তু সময়ের বিভ্রাট এড়াতে সারা দেশে একটি প্রমাণ সময় ব্যবহার করা হয়। তাছাড়া দাদুর সময়টি সূর্য দেখে অনুমান করা, তাই তা নির্ভুল নয়, আর ঘড়ির সময় নির্ভুল।সুতরাং, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের ভিন্নতা এবং অনুমানভিত্তিক গণনার কারণে দুজনের বলা সময়ে পার্থক্য দেখা গেছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও