বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৪

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন

স্কুল শিক্ষক জাহেদ আহমেদ অনেক দিনের ইচ্ছায় বড় একটি লাইব্রেরি তৈরি করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখি করেন। তার রচিত চারটি গ্রন্থ ফেব্রুয়ারির মেলাতে প্রকাশ হয়েছে। লেখাপড়ার প্রতি তিনি খুব আগ্রহী। তাই বিদ্বান ব্যক্তিবর্গকে তিনি সমাদর করেন। জাহেদ আহমেদের ছেলেও বাবার মতো। সে বাবার সব কাজে সাহায্য করেন।

  1. ক)

    চন্দ্র রাজাদের মূল কেন্দ্র কোথায় ছিল?

    (1)
  2. খ)

    মাৎস্যন্যায় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকের শিক্ষক জাহেদ আহমেদের কাজ কোন সেন শাসকের কাজের সাথে মিল রয়েছে? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    তুমি কি মনে কর উক্ত শাসকের উত্তরসূরিরাও শিক্ষাক্ষেত্রে অবদান রেখেছেন? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    চন্দ্র রাজাদের মূল কেন্দ্র ছিল সমতট-হরিকেল অঞ্চলের বিক্রমপুর।

  2. খ)

    মাৎস্যন্যায় একটি সংস্কৃত শব্দ, অর্থ হলো পুকুরের বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলার মতো অবস্থা। অর্থাৎ যে সমাজে শক্তিশালীরা দুর্বলদের ওপর অত্যাচার করে এবং কোনো বিচার বা আইনের শাসন থাকে না। শশাঙ্কের মৃত্যুর পর প্রাচীন বাংলায় এমন অরাজকতা দেখা দিয়েছিল।

  3. গ)

    উদ্দীপকের শিক্ষক জাহেদ আহমেদের কাজ সেন বংশের শাসক বল্লাল সেনের সাথে মিল রয়েছে।

    জাহেদ আহমেদ লেখালেখি করেন, গ্রন্থ রচনা করেছেন এবং বিদ্বানদের সমাদর করেন। বল্লাল সেনও পণ্ডিত ছিলেন এবং 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' গ্রন্থ রচনা করেন। তিনি বিদ্বান ব্যক্তিদের সমাদর করতেন। জাহেদের ছেলের মতো বল্লালের পুত্র লক্ষ্মণ সেনও পিতার কাজে সহায়তা করেন এবং অসমাপ্ত 'অদ্ভুতসাগর' সম্পূর্ণ করেন।

  4. ঘ)

    হ্যাঁ, বল্লাল সেনের উত্তরসূরি লক্ষ্মণ সেনসহ সেন শাসকরা শিক্ষা ও সাহিত্যের প্রসারে অবদান রেখেছেন। পাঠ্যবইয়ের আলোকে তা বিশ্লেষণ করা যায়।

    ১. লক্ষ্মণ সেন বল্লাল সেনের অসমাপ্ত গ্রন্থ 'অদ্ভুতসাগর' সম্পূর্ণ করেন।
    ২. তাঁর রাজসভায় জয়দেব, ধোয়ী, উমাপতিধর, শরণ ও গোবর্ধন আচার্যের মতো কবি ছিলেন। জয়দেবের 'গীতগোবিন্দ' ও ধোয়ীর 'পবনদূত' সংস্কৃত সাহিত্যের সমৃদ্ধ রচনা।
    ৩. তাঁর মন্ত্রী হলায়ুধ মিশ্র 'ব্রাহ্মণসর্বস্ব' গ্রন্থ রচনা করেন।

    সুতরাং, বল্লাল সেনের উত্তরসূরিরাও শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রে অবদান রেখেছেন।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন