গার্হস্থ্য বিজ্ঞান • Combined Board • সকল বোর্ড ২০১৭
গার্হস্থ্য বিজ্ঞান প্রশ্ন
শান্তার মেয়ে সায়ন্তিকা দেখতে মোটা ও খাটো। ঈদের কেনাকাটা করতে গিয়ে সে এমন পোশাক কিনতে চাইল যেন মেয়েকে লম্বা দেখায়। শান্তা মনে করেন, আকৃতি অনুযায়ী পোশাক নির্বাচন করলে ব্যক্তিত্বকে সহজেই ফুটিয়ে তোলা যায়।
- ক)(1)
তন্তু কী?
- খ)(2)
সুতি বস্ত্র আরামদায়ক কেন?
- গ)(3)
সায়ন্তিকার জন্য তার মা কেমন পোশাক নির্বাচন করবেন? বর্ণনা করো।
- ঘ)(4)
শান্তার সাথে তুমি কি একমত? সপক্ষে যুক্তি দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
আঁশ বা সুতার মতো সূক্ষ্ম, লম্বা ও নমনীয় যে পদার্থ দিয়ে সুতা ও বস্ত্র তৈরি হয়, তাকে তন্তু বলে।
- খ)
সুতি বস্ত্র তুলা থেকে তৈরি। এই তন্তু তাপের সুপরিবাহী, ফলে শরীরের তাপ সহজে বাইরে বেরিয়ে যায়। এছাড়া সুতি তন্তু ঘাম ও পানি সহজে শোষণ করতে পারে। নরম ও ত্বকের জন্য ক্ষতিকর নয় বলে এটি আরামদায়ক, বিশেষ করে গরমকালে।
- গ)
সায়ন্তিকা মোটা ও খাটো, তাই তার মা এমন পোশাক নির্বাচন করবেন যাতে তাকে লম্বা ও কিছুটা রোগা দেখায়।
১. রেখা: পোশাকে লম্বালম্বি বা খাড়া রেখার নকশা থাকবে। এটি উচ্চতা বেশি দেখায়।
২. রং: গাঢ় ও এক রঙের পোশাক ভালো। গাঢ় রং দেহকে ছোট দেখায়।
৩. নকশা: ছোট ও হালকা ছাপা হবে, বড় ছাপা বা আড়াআড়ি রেখা এড়াতে হবে।
৪. কাপড় ও গলা: নরম ঝুলে পড়া কাপড় এবং ভি (V) গলা মানানসই। - ঘ)
হ্যাঁ, আমি শান্তার সাথে একমত। আকৃতি অনুযায়ী পোশাক নির্বাচন করলে ব্যক্তিত্ব সহজেই ফুটে ওঠে।
১. সঠিক রেখা, রং ও নকশার পোশাক দেহের ত্রুটি আড়াল করে। মোটা ও খাটো ব্যক্তিকে লম্বা ও আকর্ষণীয় দেখায়।
২. মানানসই পোশাক পরলে আত্মবিশ্বাস বাড়ে, যা ব্যক্তিত্ব প্রকাশে সহায়তা করে।
৩. রুচিসম্মত ও সুন্দর পোশাক অন্যের কাছে ব্যক্তির মার্জিত রুচির পরিচয় দেয়।সুতরাং, আকৃতি অনুযায়ী পোশাক নির্বাচন করলে ব্যক্তিত্ব সহজেই ফুটে ওঠে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও