বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৩
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
ক ও খ প্রদেশ নিয়ে একটি দেশ গঠিত। ক প্রদেশ খ প্রদেশ থেকে যথেষ্ঠ দূরে অবস্থিত। 'খ' প্রদেশের শাসকরা ক প্রদেশের জনগণকে শোষণ করে ও বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করে। ভাই ক প্রদেশের প্রিয় নেতা এক সম্মেলনে কিছু দাবি পেশ করে। কিন্তু অন্যান্য দলের নেতারা তা প্রত্যাখ্যান করে। ফলে উত্ত নেতা সম্মেলন বর্জন করেন ও সংবাদ মাধ্যমে দাবিগুলো প্রচার করেন।
- ক)(1)
শরীফ কমিশনের সুপারিশের প্রেক্ষিতে কোন আন্দোলনের সূত্রপাত ঘটে?
- খ)(2)
আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের কাঠামো কীরূপ ছিল?
- গ)(3)
উদ্দীপকে বর্ণিত বৈষম্য নিরসনে পূর্ব-বাংলায় প্রিয়নেতার উত্থাপিত দাবিগুলোর স্বরূপ ব্যাখ্যা করো।
- ঘ)(4)
'উক্ত দাবিনামা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথকে সুগম করে'- বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
শরীফ কমিশনের সুপারিশের প্রেক্ষিতে ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের সূত্রপাত ঘটে।
- খ)
আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র ছিল চার স্তরবিশিষ্ট ব্যবস্থা।
এর সর্বনিম্ন স্তরে ছিল ইউনিয়ন কাউন্সিল ও শহর কমিটি, এরপর থানা কাউন্সিল, জেলা কাউন্সিল এবং সর্বোচ্চ স্তরে বিভাগীয় কাউন্সিল। সর্বনিম্ন স্তরের নির্বাচিত সদস্যদের বলা হতো মৌলিক গণতন্ত্রী। প্রেসিডেন্ট ও আইনসভার সদস্যদের নির্বাচনে মূলত এই মৌলিক গণতন্ত্রীরাই ভোট দিত, ফলে সাধারণ মানুষ প্রত্যক্ষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।
- গ)
উদ্দীপকের ‘ক’ প্রদেশ পূর্ব পাকিস্তান, ‘খ’ প্রদেশ পশ্চিম পাকিস্তান এবং ‘প্রিয় নেতা’ শেখ মুজিবুর রহমান। তিনি ১৯৬৬ সালে লাহোর সম্মেলনে বাঙালির মুক্তির সনদ ৬ দফা উত্থাপন করেন।
৬ দফার স্বরূপ:
১. ফেডারেল ও সংসদীয় সরকার এবং সর্বজনীন ভোটাধিকারে নির্বাচন।
২. কেন্দ্রীয় সরকারের হাতে শুধু প্রতিরক্ষা ও পররাষ্ট্র থাকবে।
৩. দুই অঞ্চলের জন্য পৃথক মুদ্রা বা পৃথক রিজার্ভ ব্যবস্থা।
৪. কর ও রাজস্ব আদায়ের ক্ষমতা অঙ্গরাজ্যের হাতে।
৫. দুই অঞ্চলের পৃথক বৈদেশিক মুদ্রা হিসাব।
৬. পূর্ব পাকিস্তানের জন্য আধাসামরিক বাহিনী গঠন।
অন্যান্য দলের নেতারা এ প্রস্তাব গ্রহণ না করায় তিনি সম্মেলন বর্জন করেন। - ঘ)
৬ দফা দাবিনামা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথ সুগম করেছিল, উক্তিটি যথার্থ।
১. ৬ দফা বাঙালির রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষাগত বৈষম্য অবসানের স্পষ্ট রূপরেখা দেয়, ফলে সাধারণ মানুষ এটিকে নিজের দাবি হিসেবে গ্রহণ করে।
২. সরকার এর ভয়ে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়, যা বাঙালির ক্ষোভকে আরও বাড়ায় এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পথ খুলে দেয়।
৩. এ দাবি ঘিরে ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় পায়।
৪. ক্ষমতা হস্তান্তরে টালবাহানা ও দমননীতি মুক্তিযুদ্ধ অনিবার্য করে তোলে।অতএব, ৬ দফাই স্বাধীনতার পথ সুগম করেছিল।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও