DU • ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট (বিভাগ পরিবর্তন) ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩
প্রশ্ন ও সমাধান
নিচের শব্দগুলির মাধ্যমে বাক্য রচনা কর: পাণ্ডুর; তপোবন; মহাকাল; সাম্যবাদ; কিংবদন্তি
উত্তর ও ব্যাখ্যা
(1) শব্দ দিয়ে বাক্য রচনা:
১. পাণ্ডুর: দীর্ঘ অসুস্থতায় রোগীর মুখ পাণ্ডুর হয়ে গিয়েছিল।
২. তপোবন: প্রাচীনকালে ঋষিরা তপোবনে ধ্যানমগ্ন থাকতেন।
৩. মহাকাল: মহাকালের স্রোতে কত সভ্যতা বিলীন হয়ে গেছে।
৪. সাম্যবাদ: সাম্যবাদ সমাজে শ্রেণিবৈষম্য দূর করে সবার সমান অধিকারের কথা বলে।
৫. কিংবদন্তি: বাউল সম্রাট লালন শাহ বাংলার এক কিংবদন্তি পুরুষ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও