বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৪

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রায় ২৬ বছর একটানা চেয়ারম্যানী করার পর মৃত্যুবরণ করেন। তার ছেলে শাহ আলম উপনির্বাচনে চেয়ারম্যান হলেও যোগ্যতার পরিচয় দিতে না পারায় পরবর্তী নির্বাচনে পরাজিত হয়।বর্তমানে মধু সংগ্রহ কষ্টকর ও অলাভজনক। তাই সুন্দরবনের গরীব ও নিরীহ লোকজন চ্যানেল আইতে শাইখ সিরাজের কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখে বাক্স পদ্ধতিতে মৌমাছি চাষে উদ্বুদ্ধ হয়। অধিক লাভজনক হওয়ায় অনেকেই মৌমাছি চাষে আগ্রহী হয়ে উঠছে।

  1. ক)

    ফরায়েজি আন্দোলন কী?

    (1)
  2. খ)

    সেনদের 'ব্রহ্মক্ষত্রিয়' বলা হতো কেন?

    (2)
  3. গ)

    অনুচ্ছেদ-১-এ বর্ণিত বিষয়টি প্রাচীন রাংলার যে দিকটি নির্দেশ করছে তার বর্ণনা দাও।

    (3)
  4. ঘ)

    সুন্দরবনের গরীব ও নিরীহ লোকজনের পেশা পরিবর্তনের বিষয়টি প্রাচীন বাংলার কোনো এক রাজবংশের সাথে সঙ্গতিপূর্ণ- বিশ্লেষণ করে দেখাও যে, উক্তিটি যথার্থ।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    ফরায়েজি আন্দোলন হলো উনিশ শতকে হাজী শরীয়তুল্লাহ্ কর্তৃক প্রবর্তিত ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলন, যার লক্ষ্য ছিল ইসলামের ফরজ বিধান পালন ও শিরক-বিদআত দূর করা।

  2. খ)

    সেন বংশের রাজারা মূলত কর্ণাটক থেকে আগত ব্রাহ্মণ বংশজাত ছিলেন, কিন্তু তাঁরা সামরিক বৃত্তি অর্থাৎ ক্ষত্রিয়ের কাজ গ্রহণ করেছিলেন।

    একই সঙ্গে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় উভয় পরিচয় ধারণ করায় তাঁদের 'ব্রহ্মক্ষত্রিয়' বলা হতো।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন