ব্যবসায় উদ্যোগ • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৪

ব্যবসায় উদ্যোগ প্রশ্ন

জনাব শামীম রাজশাহী হতে আম ক্রয় করে রংপুর শহরে বিক্রি করেন। তিনি আম সম্পর্কে সঠিক তথ্য দিলেও অধিক মুনাফার আশায় স্থানীয়ভাবে উৎপাদিত আমের সাথে ক্রয়কৃত আমের সংমিশ্রণ ঘটিয়ে বাজারে বিক্রি করেন। তাছাড়া পঁচা ও দুর্গন্ধযুক্ত আম পাশের খালে ফেলে দেন। যার ফলে খালের পানি দূষিত হয়ে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে এবং ডেঙ্গু মশার বাহক ডিম পাড়ে যার কারণে মানুষ মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে।

  1. ক)

    ব্যবসায় নৈতিকতা কী?

    (1)
  2. খ)

    প্রশিকা এর কার্যক্রম ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    জনাব শামীম ব্যবসায়ের কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    জনাব শামীমের কার্যক্রম পরিবেশের জন্য কতটা হুমকির সম্মুখীন? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে ভালো-মন্দ বিচার-বিশ্লেষণ করে সঠিকটি গ্রহণ করা এবং সৎ, ন্যায়সংগত আচরণ করাকে ব্যবসায় নৈতিকতা বলে।

  2. খ)

    প্রশিকা বাংলাদেশের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), যা ক্ষুদ্র ব্যবসায়ের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এটি কৃষি, তাঁত শিল্প, সিল্ক উৎপাদন, হস্তশিল্প, গবাদি পশু পালন, মৌমাছি পালন ও চারা উৎপাদনসহ অনেক নতুন পেশা তৈরি করছে। প্রশিকা উদ্যোক্তাদের ঋণ ও প্রশিক্ষণ প্রদান করে।

  3. গ)

    জনাব শামীম ক্রেতা ও সমাজ- এই দুই পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।

    ১. সমাজের প্রতি ব্যর্থতা : পরিবেশ দূষণ থেকে এলাকাকে রক্ষা করা ব্যবসায়ীর সামাজিক দায়িত্ব। অথচ শামীম পঁচা ও দুর্গন্ধযুক্ত আম খালে ফেলে পানি দূষিত করেছেন। এতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে এবং ডেঙ্গু মশার বংশবিস্তারে মানুষ রোগে আক্রান্ত হচ্ছে।
    ২. ক্রেতার প্রতি ব্যর্থতা : ক্রেতাদের মানসম্মত পণ্য সরবরাহ করা ব্যবসায়ীর দায়িত্ব। কিন্তু অধিক মুনাফার আশায় তিনি স্থানীয় আমের সাথে ক্রয়কৃত আমের মিশ্রণ ঘটিয়ে বিক্রি করেন, যা ক্রেতাদের সাথে প্রতারণা।

    এভাবে শামীম সমাজ ও ক্রেতার প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।

  4. ঘ)

    জনাব শামীমের কার্যক্রম পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

    ১. পানি দূষণ : তিনি পঁচা ও দুর্গন্ধযুক্ত আম খালে ফেলে দেন। এতে খালের পানি দূষিত হয় এবং মাছসহ জলজ প্রাণীর বাসযোগ্যতা নষ্ট হয়, ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।
    ২. জনস্বাস্থ্যের ঝুঁকি : দূষিত পানিতে ডেঙ্গু মশার বাহক ডিম পাড়ে। এর ফলে মানুষ মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে।
    ৩. দুর্গন্ধ ও আশেপাশের পরিবেশের ক্ষতি : পচা আমের দুর্গন্ধ এলাকার পরিবেশকে বসবাসের অনুপযোগী করে তোলে।

    শিল্প ও ব্যবসায়ের বর্জ্য যত্রতত্র ফেলা পরিবেশ দূষণের বড় কারণ। অথচ ব্যবসায়ীর দায়িত্ব হলো পরিবেশের ক্ষতি না করা। সুতরাং, শামীমের কার্যক্রম পরিবেশ ও জনস্বাস্থ্য উভয়ের জন্য মারাত্মক হুমকি এবং এটি অবশ্যই বন্ধ হওয়া উচিত।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন