বাংলা ২য় পত্র • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৫
বাংলা ২য় পত্র প্রশ্ন
যেকোনো একটি পত্র লেখো।
2.1.
মনে করো, তুমি জিসান। যশোর জেলার কাশিমপুর ইউনিয়নের বাসিন্দা। তোমার এলাকায় একটি পাঠাগার স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একখানা আবেদনপত্র লেখো।
2.2.
মনে করো, তুমি শফিক। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার খুলনা প্রতিনিধি। সড়ক দুর্ঘটনার প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একখানা পত্র লেখো
উত্তর ও ব্যাখ্যা
2.1. পাঠাগার স্থাপনের জন্য আবেদনপত্র
২৫ জানুয়ারি, ২০২৪
চেয়ারম্যান
কাশিমপুর ইউনিয়ন পরিষদ
যশোর সদর, যশোর।
বিষয়: পাঠাগার স্থাপনের জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমরা কাশিমপুর ইউনিয়নের বাসিন্দা। আমাদের এলাকায় অনেক শিক্ষার্থী ও জ্ঞানপিপাসু মানুষ থাকলেও বই পড়ার মতো কোনো পাঠাগার নেই। ফলে তরুণ সমাজ অবসর সময় অনর্থক আড্ডা ও অপ্রয়োজনীয় কাজে ব্যয় করছে। বই ও পত্রপত্রিকা সংগ্রহ করা অনেকের সামর্থ্যের বাইরে। একটি পাঠাগার প্রতিষ্ঠিত হলে সবাই বিনা খরচে বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবে এবং এলাকার সাংস্কৃতিক পরিবেশ উন্নত হবে।
অতএব, মহোদয়ের কাছে আমাদের বিনীত প্রার্থনা, ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এলাকায় একটি পাঠাগার স্থাপনের ব্যবস্থা করে আমাদের বাধিত করবেন।
বিনীত নিবেদক
কাশিমপুর ইউনিয়নবাসীর পক্ষে
জিসান
কাশিমপুর, যশোর সদর, যশোর।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও