বাংলা ১ম পত্র • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৩

বাংলা ১ম পত্র প্রশ্ন

নবম শ্রেণির ছাত্র সজলের প্রচণ্ড আগ্রহ ছবি আঁকার প্রতি। হঠাৎ এক রাত্রিতে তার সারা শরীরে ব্যথা ও জ্বর বাড়তে থাকে'। বাবা-মা তাকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট আসে— তার দুটো কিডনিরই বিকল হয়ে গেছে। বাবা-মাকে পাশে পেয়ে সজল জিজ্ঞাসা করে, বাবা আমি কি এখন ছবি আঁকতে পারব না? বাবা-মা দুজনেই ছেলেকে সান্ত্বনা দেন আর সৃষ্টিকর্তার কাছে দুই হাত তুলে ছেলের জন্য দোয়া করতে থাকেন।

  1. ক)

    'পল্লিজননী' কবিতায় অকল্যাণের সুর বলা হয়েছে কাকে?

    (1)
  2. খ)

    ‘পল্লিজননী' কবিতায় 'মুসলমানের আড়ং দেখিতে নাই'— এই চরণ দ্বারা কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকের সজলের সাথে 'পল্লিজননী' কবিতার সাদৃশ্যপূর্ণ চরিত্রটির ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    উদ্দীপকের সজলের বাবা-মায়ের প্রার্থনা ‘পল্লিজননী' কবিতার মূলসুরকে স্পর্শ করে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি উপস্থাপন করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. গ)

    উদ্দীপকের সজল হঠাৎ জ্বর ও শরীরের ব্যথায় আক্রান্ত হয়ে দুটি কিডনি বিকল হওয়ার মতো কঠিন অসুস্থতার মুখোমুখি হয়েছে এবং তার বাবা-মা উৎকণ্ঠায় তার জন্য দোয়া করছেন।

    'পল্লিজননী' কবিতার অসুস্থ সন্তানটিও কঠিন রোগে আক্রান্ত, যার জন্য মা দিশেহারা হয়ে ছোটাছুটি ও প্রার্থনা করেন। সুতরাং উদ্দীপকের সজলের সঙ্গে কবিতার অসুস্থ ছেলেটির সাদৃশ্য রয়েছে; দুজনেই রোগযন্ত্রণায় কাতর এবং স্নেহময় অভিভাবকের উৎকণ্ঠার কেন্দ্র।

  2. ঘ)

    হ্যাঁ, উদ্দীপকের সজলের বাবা-মায়ের প্রার্থনা 'পল্লিজননী' কবিতার মূলসুরকে স্পর্শ করে।

    ১. কবিতার মূলসুর সন্তানের অমঙ্গল আশঙ্কায় ব্যাকুল মায়ের অকৃত্রিম স্নেহ ও সন্তানের সুস্থতার জন্য তাঁর প্রার্থনা; সজলের বাবা-মাও ছেলের জন্য সৃষ্টিকর্তার কাছে দুই হাত তুলে দোয়া করেন।
    ২. কবিতার মা সন্তানের আরোগ্যের জন্য সম্ভাব্য সবকিছু করেন; উদ্দীপকের বাবা-মাও ডাক্তারের শরণাপন্ন হয়ে সান্ত্বনা ও প্রার্থনায় সন্তানের পাশে থাকেন।
    ৩. দুই ক্ষেত্রেই সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ও মঙ্গলকামনা ফুটে উঠেছে।

    সুতরাং সজলের বাবা-মায়ের প্রার্থনা 'পল্লিজননী' কবিতার মূলসুরকে স্পর্শ করে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন