বিজ্ঞান • Sylhet Board • সিলেট বোর্ড ২০২০
বিজ্ঞান প্রশ্ন
মীম বাসে ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। বাসটির ভর ছিল ৬০০ কেজি এবং এটি ১০মি./সে2^2. ত্বরণে চলছিল। চলন্ত বাসটিকে হঠাৎ ড্রাইভার ব্রেক চাপলে মীমসহ যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ল। আবার বাসটি যখন চলতে শুরু করল তখন তারা পেছনের দিকে হেলে পড়ল।
- ক)(1)
নিউটনের গতি বিষয়ক ৩য় সূত্রটি কী?
- খ)(2)
আম গাছ থেকে মাটিতে পড়ে কেন?
- গ)(3)
উদ্দীপকের বাসটির উপর ক্রিয়াশীর বলের মান নির্ণয় করো।
- ঘ)(4)
উদ্দীপকে যাত্রীরা প্রথমে সামনের দিকে ঝুঁকে পড়লেও পরবর্তীতে পেছনে হেলে পড়ার কারণ বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ও বিপরীত বল সমান ও বিপরীতমুখী—অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটিই নিউটনের গতি বিষয়ক ৩য় সূত্র।
- খ)
পৃথিবী সব বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, একে অভিকর্ষ বল বলে। আম গাছ থেকে ছিঁড়ে গেলে আমের উপর পৃথিবীর অভিকর্ষ বল ক্রিয়া করে। এই বলের কারণে আম নিচের দিকে ত্বরান্বিত হয়ে মাটিতে পড়ে।
- গ)
দেওয়া আছে, বাসের ভর, কেজি এবং ত্বরণ, মি./সে.²।
আমরা জানি,
N
বাসটির উপর ক্রিয়াশীল বলের মান ৬০০০ নিউটন।
- ঘ)
উদ্দীপকে দুটি ঘটনাই জড়তার কারণে ঘটেছে।
১. গতিজড়তা: চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে বাসটি থেমে যায়, কিন্তু যাত্রীদের শরীর গতিজড়তার কারণে আগের গতি বজায় রেখে সামনের দিকে চলতে চায়। তাই মীমসহ যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে।
২. স্থিতিজড়তা: স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীদের শরীর স্থিতিজড়তার কারণে স্থির অবস্থায় থাকতে চায়। কিন্তু পায়ের তলা বাসের সাথে যুক্ত থাকায় বাসের সাথে এগিয়ে যায়, ফলে শরীরের উপরের অংশ পেছনে হেলে পড়ে।সুতরাং, প্রথমে গতিজড়তা এবং পরে স্থিতিজড়তার কারণেই যাত্রীরা যথাক্রমে সামনে ঝুঁকে ও পেছনে হেলে পড়ে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও