ভূগোল এবং পরিবেশ • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৬
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
- ক)(1)
বারিমণ্ডল কাকে বলে?
- খ)(2)
কানাডার পূর্ব উপকূলে বরফাচ্ছন্ন অবস্থা দেখা যাওয়ার কারণ ব্যাখ্যা করো।
- গ)(3)
চিত্রে A দ্বারা চিহ্নিত ভূমিরূপটির বর্ণনা দাও।
- ঘ)(4)
চিত্রে B ও C দ্বারা চিহ্নিত ভূমিরূপ দুটির কোনটিতে আগ্নেয়গিরি অধিক হয়? মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
পৃথিবীর সকল জলরাশির অবস্থানভিত্তিক বিস্তরণকে অর্থাৎ মহাসাগর, সাগর, নদী, হ্রদ, ভূগর্ভস্থ পানি, বরফ ও বায়ুমণ্ডলের জলীয়বাষ্পকে একত্রে বারিমণ্ডল বলে।
- খ)
কানাডার পূর্ব উপকূল দিয়ে শীতল ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হয়। শীতল স্রোতের প্রভাবে সেখানকার শীতলতা বাড়ে। এ কারণে ল্যাব্রাডর দ্বীপপুঞ্জের নিকটবর্তী অঞ্চল সারাবছর বরফাচ্ছন্ন থাকে। অন্যদিকে একই অক্ষাংশে নরওয়ে ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূল উষ্ণ উপসাগরীয় স্রোতের কারণে শীতকালেও বরফমুক্ত থাকে।
- গ)
চিত্রের 'A' হলো মহীসোপান (Continental shelf)।
মহাদেশের চারদিকে স্থলভাগের কিছু অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে। এ অংশকে মহীসোপান বলে। এর সর্বোচ্চ গভীরতা ১৫০ মিটার এবং এটি ১° কোণে নিমজ্জিত। এর গড় প্রশস্ততা ৭০ কিলোমিটার। উপকূল সমভূমি হলে এটি প্রশস্ত হয় এবং পর্বত থাকলে সংকীর্ণ হয়। ইউরোপের উত্তর-পশ্চিমে পৃথিবীর বৃহত্তম মহীসোপান অবস্থিত।
- ঘ)
চিত্রের 'B' হলো মহীঢাল এবং 'C' হলো গভীর সমুদ্রখাত। আমার মতে 'C' তে (গভীর সমুদ্রখাত অঞ্চলে) আগ্নেয়গিরি অধিক হয়।
১. গভীর সমুদ্রখাত পাশাপাশি অবস্থিত মহাদেশীয় ও সামুদ্রিক প্লেটের সংঘর্ষের ফলে প্লেট সীমানায় সৃষ্টি হয়।
২. এ প্লেট সীমানায় ভূমিকম্প ও আগ্নেয়গিরি অধিক হয় বলেই এসব খাত সৃষ্টি হয়েছে।
৩. মহীঢাল মহীসোপান থেকে খাড়া হয়ে সমুদ্রতলে মিশেছে। এটি মূলত খাড়া ঢাল ও গিরিখাতের অঞ্চল, তবে আগ্নেয়গিরির সাথে এর তেমন সম্পর্ক নেই।সুতরাং, আগ্নেয়গিরির আধিক্য 'C' তে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও