ব্যবসায় উদ্যোগ • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৪
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
পটুয়াখালীতে মুগডালের ব্যাপক চাষ হয়। কিন্তু ডাল ভাংগানোর মেশিনের অভাবে চাষীরা খোসাসহ ডাল কমদামে বিক্রি করে দিত। স্থানীয় ব্যবসায়ী জুয়েল আহমেদ বিদেশ থেকে মেশিন আমদানির ব্যবস্থা করেন। মেশিনগুলো সমুদ্র পথে আসবে তাই ঝুঁকি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।.
- ক)(1)
যন্ত্রপাতির সুরক্ষায় কোন বিমা গ্রহণ করা হয়?
- খ)(2)
“কপিরাইট চুক্তিপত্র" গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
জনাব জুয়েল আহমেদের গৃহীত বিমাটি কী? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উদ্দীপকে ঝুঁকি নিরসনে জনাব জুয়েল আহমেদের প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
কারখানা বা গুদামে যন্ত্রপাতি আগুনে পুড়ে যাওয়ার ঝুঁকি থেকে সুরক্ষায় অগ্নি বিমা করা হয়। আর বিদেশ থেকে সমুদ্রপথে যন্ত্রপাতি আনার সময় ঝুঁকি এড়াতে নৌ বিমা গ্রহণ করা হয়।
- খ)
লেখক ও প্রকাশকের মধ্যে বই মুদ্রণ ও বাজারজাতকরণের জন্য নির্দিষ্ট সময়ের যে চুক্তি হয়, তাকে কপিরাইট চুক্তিপত্র বলে। এতে চুক্তির সময় ও রয়্যালটির পরিমাণ উল্লেখ থাকে। চুক্তিপত্র রেজিস্ট্রি করা থাকলে চুক্তি ভঙ্গের জন্য লেখক আদালতে প্রতিকার চাইতে পারেন। এছাড়া ব্র্যান্ডের পণ্য, খেলা ও তারকাদের নামও কপিরাইট চুক্তির মাধ্যমে বিপণন করা যায়, তাই এটি গুরুত্বপূর্ণ।
- গ)
জনাব জুয়েল আহমেদের গৃহীত বিমাটি হলো নৌ বিমা (Marine Insurance)।
যে বিমায় নদী ও সামুদ্রিক যাত্রা থেকে সৃষ্ট ঝুঁকির জন্য ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়, তাকে নৌ বিমা বলে। নৌপথে ঝড়-ঝঞ্ঝা, ঢেউ, সুনামি, দস্যুতা, যুদ্ধ-বিগ্রহ ইত্যাদি ঝুঁকি থাকে। উদ্দীপকে জুয়েল আহমেদ সমুদ্রপথে বিদেশ থেকে মেশিন আনছেন এবং সেই ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। তাই তাঁর গৃহীত বিমাটি নৌ বিমা। এতে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমাকারী প্রতিষ্ঠান জাহাজডুবি বা ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেয়।
- ঘ)
উদ্দীপকে জুয়েল আহমেদ সমুদ্রপথে আমদানি করা মেশিনের ঝুঁকি কমাতে বিমার আশ্রয় নিয়েছেন। ঝুঁকি নিরসনে তাঁর পদক্ষেপগুলো যথার্থ।
১. ঝুঁকি চিহ্নিতকরণ: ব্যবসায়ীর জন্য প্রথম কাজ হলো ঝুঁকি নিরূপণ করা। তিনি বুঝেছেন, সমুদ্রপথে ঝড়, ঢেউ ও জাহাজডুবির মতো ঝুঁকি আছে।
২. নৌ বিমা গ্রহণ: নির্দিষ্ট প্রিমিয়াম দিয়ে বিমা করায় পথে মেশিনের ক্ষতি হলে বিমাকারী ক্ষতিপূরণ দেবে। এতে তিনি আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন।
৩. অনিশ্চয়তা দূর: বিমা ব্যবসায়ের ঝুঁকিগত প্রতিবন্ধকতা ও অনিশ্চয়তা দূর করে। তাই জুয়েল নির্ভয়ে ব্যবসায় চালিয়ে যেতে পারবেন।
৪. অতিরিক্ত করণীয়: মেশিন স্থাপনের পর কারখানা বা গুদামে অগ্নি বিমা এবং প্রয়োজনে চৌর্য বিমা করা যেতে পারে।সুতরাং, নৌ বিমা করে জুয়েল আহমেদ ঝুঁকি কার্যকরভাবে কমিয়েছেন এবং নিশ্চিন্তে নতুন উদ্যোগ চালাতে পারবেন।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও