ব্যবসায় উদ্যোগ • Barishal Board • বরিশাল বোর্ড ২০২০
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
জনাব রাজা যুব উন্নয়ন কেন্দ্র থেকে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ নেন। তিনি কিছু জমি লিজ নিয়ে 'নিজস্ব অর্থায়নে সরিষা চাষ শুরু করেন। বাজারে সরিষার চাহিদা থাকায় তিনি লাভবান হন। তিনি সরিষা চাষের পাশাপাশি মৌ চাষ শুরু করেন। এতেও তিনি লাভবান হন। তার প্রতিবেশীরা উৎসাহিত হয়ে তারাও মৌ চাষ শুরু করেন। তাদের উৎপাদিত সরিষা ও মধু দেশের চাহিদা মেটাতে অনেকাংশে সক্ষম হয়।
- ক)(1)
'নট্রামস' কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত?
- খ)(2)
দরিদ্র ও জমি নেই এমন নারী-পুরুষের কর্মসংস্থানে সাহায্যকারী সংস্থার বর্ণনা দাও।
- গ)(3)
রাজার কাজটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
জনাব রাজার কাজটি দেশের অর্থনীতিতে কী অবদান রাখছে তার সপক্ষে যুক্তি দাও।
উত্তর ও ব্যাখ্যা
- খ)
দরিদ্র ও ভূমিহীন নারী-পুরুষের কর্মসংস্থানে সাহায্যকারী একটি সংস্থা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।
এটি গ্রামের দুস্থ ও ভূমিহীন নারী-পুরুষদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণের পর তারা স্বাধীনভাবে পেশা বেছে নিয়ে উপার্জন করতে পারে। এর কার্যক্রম দেশের সব জেলা ও উপজেলায় বিস্তৃত।
- গ)
জনাব রাজার কাজটি আত্মকর্মসংস্থান।
আত্মকর্মসংস্থান হলো নিজ মালিকানা ও ব্যবস্থাপনায় ক্ষুদ্র ব্যবসায় বা কাজে নিয়োজিত থেকে জীবিকা উপার্জন। রাজা যুব উন্নয়ন কেন্দ্র থেকে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ নিয়ে জমি লিজ নিয়েছেন। এরপর নিজস্ব অর্থায়নে সরিষা চাষ ও মৌ চাষ করে লাভবান হয়েছেন। এভাবে তিনি নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করেছেন।
- ঘ)
জনাব রাজার কাজ আত্মকর্মসংস্থান, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে:
১. বেকারত্ব হ্রাস: তিনি নিজের কর্মসংস্থান করেছেন এবং তার দেখে প্রতিবেশীরা মৌ চাষে এগিয়ে এসেছে। এতে কর্মসংস্থানের সুযোগ বাড়ে ও বেকারত্ব কমে।
২. চাহিদা পূরণ: তাদের উৎপাদিত সরিষা ও মধু দেশের চাহিদা অনেকাংশে মেটাচ্ছে। এতে আমদানিনির্ভরতা কমে।
৩. জাতীয় আয় বৃদ্ধি: উৎপাদন বৃদ্ধির ফলে জাতীয় আয় বাড়ে ও দারিদ্র্য কমে।
৪. সম্পদের সদ্ব্যবহার: লিজ নেওয়া জমির সঠিক ব্যবহার হয়েছে।সুতরাং, জনাব রাজার মতো আত্মকর্মসংস্থান দেশের অর্থনীতির উন্নয়নে সহায়ক।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও