ভূগোল এবং পরিবেশ • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৪

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

  1. ক)

    অর্থকরী ফসল কী?

    (1)
  2. খ)

    কালবৈশাখী ঝড় কীভাবে সংঘটিত হয়? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    'C' বনভূমির বর্ণনা দাও।

    (3)
  4. ঘ)

    'A' ও 'B' স্থানের বনভূমি কি একই ধরনের? মতামত দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    যেসব ফসল সরাসরি বিক্রির জন্য চাষ করা হয়, তাকে অর্থকরী ফসল বলে। যেমন পাট, চা।

  2. খ)

    কালবৈশাখী ঝড় গ্রীষ্মকালীন আবহাওয়ার বৈশিষ্ট্য এবং এটি মার্চ-এপ্রিল মাসে হয়।
    গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়ণের ফলে বায়ুচাপের পরিবর্তন ঘটে। তখন দক্ষিণ দিক থেকে আসা উষ্ণ ও আর্দ্র বায়ু অধিক উত্তাপে উপরে ওঠে। উপরে উঠে এই বায়ু উত্তর-পূর্ব দিক থেকে আসা শীতল ও শুষ্ক বায়ুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এর ফলে বজ্রসহ প্রবল ঝড় ও বৃষ্টি হয়, যাকে কালবৈশাখী বলে।

  3. গ)

    চিত্রে 'C' হলো স্রোতজ বনভূমি বা সুন্দরবন (ম্যানগ্রোভ বন)।

    ১. অবস্থান: উত্তরে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে হরিণঘাটা নদী, পিরোজপুর ও বরিশাল এবং পশ্চিমে রায়মঙ্গল ও হাড়িয়াভাঙ্গা নদী।
    ২. আয়তন: এটি খুলনা বিভাগের প্রায় ৬,০০০ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত।
    ৩. বৈশিষ্ট্য: সমুদ্রের জোয়ার-ভাটা, লোনা পানি ও প্রচুর বৃষ্টিপাতের কারণে এ বন বৃক্ষসমৃদ্ধ।
    ৪. উদ্ভিদ: সুন্দরী, গরান, গেওয়া, ধুন্দল, কেওড়া ও গোলপাতা এ বনের প্রধান গাছ।

  4. ঘ)

    না, 'A' ও 'B' স্থানের বনভূমি একই ধরনের নয়।

    ১. 'A' বনভূমি: চিত্রে 'A' দেশের মধ্যাঞ্চলে অবস্থিত। এটি মধুপুর ও ভাওয়ালের ক্রান্তীয় পাতাঝরা বনভূমি। এ বনে শীতকালে গাছের পাতা ঝরে যায় এবং গ্রীষ্মকালে নতুন পাতা গজায়। শাল ও গজারি এখানকার প্রধান গাছ।
    ২. 'B' বনভূমি: চিত্রে 'B' দেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত। এটি ক্রান্তীয় চিরহরিৎ ও পাতাঝরা বনভূমি। অধিক বৃষ্টিপ্রবণ পাহাড়ে চিরহরিৎ এবং কম বৃষ্টির অঞ্চলে পাতাঝরা গাছ জন্মে।
    ৩. পার্থক্য: A বনভূমি প্লাইস্টোসিনকালের সোপানে (সমতলের উঁচু ভূমিতে) অবস্থিত। আর B বনভূমি পার্বত্য অঞ্চলে অবস্থিত।

    সুতরাং, অবস্থান, গাছের ধরন ও জলবায়ুর পার্থক্য থাকায় A ও B বনভূমি এক ধরনের নয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন