বাংলা ২য় পত্র • Sylhet Board • সিলেট বোর্ড ২০২০
বাংলা ২য় পত্র প্রশ্ন
3.
সারাংশ লেখো:(ক) আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ডবেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় করতে না পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌছেছে সেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই, এবার উঠবার সিঁড়ি না খুঁজলেই নয়। উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য তাতে আর কোনো সন্দেহ থাকে না।অথবা, সারমর্ম লেখো:(খ) দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে? মাথা উঁচু রাখিস।সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে,ধৈর্য ধরে থাকিস।রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে,বুক ফুলিয়ে দাঁড়াস,আকাশ যদি বজ্র নিয়ে মাথায় ভেঙে পড়ে, ঊর্ধ্বে দু'হাত বাড়াস।
উত্তর ও ব্যাখ্যা
(ক) সারাংশ
আজকের দুনিয়া অর্থ ও বিত্তনির্ভর; লাভ ও লোভের অন্ধ নেশা মানুষকে আত্মবিনাশের পথে নিয়ে যাচ্ছে। মানুষ এই মূঢ়তা জয় করতে না পারলে মনুষ্যত্বই হারিয়ে যাবে। তাই ধ্বংসের পথ ছেড়ে উন্নতির সঠিক পথ খুঁজে নেওয়া জরুরি, নইলে আত্মবিনাশ অনিবার্য।
অথবা, (খ) সারমর্ম
জীবনে দারিদ্র্য বা দুঃখ এলে লজ্জা না পেয়ে আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। সুসময়ের বন্ধু মুখ ফিরিয়ে নিলেও ধৈর্য ধরতে হবে। যত বড় বিপদই আসুক, সাহসের সঙ্গে তার মোকাবিলা করতে হবে এবং আশা ও বিশ্বাস নিয়ে ঊর্ধ্বে মুখ তুলে এগিয়ে যেতে হবে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও