বাংলা ২য় পত্র • Jashore Board • যশোর বোর্ড ২০২৪

বাংলা ২য় পত্র প্রশ্ন

2.

সারাংশ লেখো:(ক) মাতৃস্নেহের তুলনা নাই; কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃস্নেহের মমতার প্রাবল্যে মানুষ আপনাকে হারাইয়া আপন শক্তির মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না- দুর্বল, অসহায় পক্ষীশাবকের মতো চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়। অন্ধ মাতৃস্নেহ সে কথা বোঝে না- দুর্বলের প্রতি সে স্থিরলক্ষ্য, অসহায় সন্তানের প্রতি মমতার অন্ত নাই- অলসকে সে প্রাণপাত করিয়া সেবা করে- ভীরুতার দুর্দশা কল্পনা করিয়া বিপদের আক্রমণ হইতে ভীরুকে রক্ষা করিতে ব্যস্ত হয়।অথবা,সারমর্ম লেখো:(খ) এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে।চলে যেতে হবে আমাদের।চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণপ্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল,এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি-নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।

উত্তর ও ব্যাখ্যা

(ক) সারাংশ

অতিরিক্ত মাতৃস্নেহ সন্তানকে আত্মশক্তি অর্জনের সুযোগ থেকে বঞ্চিত করে। ফলে সে অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হয়ে পড়ে এবং মনুষ্যত্ব বিকাশের পথ থেকে দূরে সরে যায়। তাই সন্তানের প্রকৃত কল্যাণের জন্য স্নেহের আতিশয্য নয়, পরিমিত স্নেহ ও আত্মনির্ভরতার শিক্ষা প্রয়োজন।

মূল ভাব ও নিয়ম: সারাংশ মূল রচনার এক-তৃতীয়াংশের মতো হওয়া ভালো; নিজের ভাষায়, একটি অনুচ্ছেদে ও সাধারণত ভাবের ক্রম বজায় রেখে লিখতে হয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন