বিজ্ঞান • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২০
বিজ্ঞান প্রশ্ন
আশা ও দিশা স্কুলে যাওয়ার পথে রাস্তার দুধারে পাট গাছ দেখে মুগ্ধ হয়। আশা এমন একটি জামা পরেছিল যার তন্তু অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখলে অনেকটা নলের মতো দেখায়। আর দিশার জামার তন্তু পশম থেকে তৈরি।
- ক)(1)
পলিমারকরণ প্রক্রিয়া কাকে বলে?
- খ)(2)
পলিথিন, পিভিসি পাইপ এগুলোকে থার্মোপ্লাস্টিকস বলা হয় কেন?
- গ)(3)
উদ্দীপকের উদ্ভিদ থেকে কীভাবে আঁশ আলাদা করা যায়-বর্ণনা করো।
- ঘ)(4)
আশা ও দিশার জামার তন্তুর বৈশিষ্ট্য উল্লেখ করে ক্লোনটি অধিক টেকসই যুক্তি দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যে প্রক্রিয়ায় অনেকগুলো মনোমার অণু পরস্পর যুক্ত হয়ে পলিমার তৈরি হয়, তাকে পলিমারকরণ প্রক্রিয়া বলে।
- খ)
পলিথিন, পিভিসি পাইপ ইত্যাদি তাপ দিলে নরম হয়ে যায় এবং ঠান্ডা করলে আবার শক্ত হয়। যতবারই তাপ দেওয়া হয়, ততবার এভাবে নরম ও শক্ত করে নতুন আকার দেওয়া যায়। তাপে নরম হওয়ার এই ধর্মের কারণে এগুলোকে থার্মোপ্লাস্টিক বলা হয়।
- গ)
উদ্দীপকের উদ্ভিদ হলো পাট। পাট গাছ থেকে আঁশ আলাদা করার পদ্ধতি:
১. গাছ কেটে পাতা ঝরানোর জন্য ৫–৮ দিন মাঠে জড়ো করে রাখা হয়। পাতা পচে একটু ঝাঁকুনিতে ঝরে যায়। তবে পাতা যেন পুরোপুরি পচে গাছের গায়ে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হয়।
২. পাতা ঝরানোর পর গাছগুলো আঁটি বেঁধে ১০–১৫ দিন পানিতে ডুবিয়ে পচানো হয়।
৩. পচে গেলে সহজেই বাকল থেকে আঁশ আলাদা করা যায়। আঁশ পানিতে ধুয়ে রোদে শুকানো হয় এবং গাঁট বা বেল বাঁধা হয়। - ঘ)
আশার জামার তন্তু অণুবীক্ষণ যন্ত্রে নলের মতো দেখায়, তাই এটি সুতি তন্তু। দিশার জামার তন্তু পশম।
১. সুতি (আশা): আঁশে ১০০–২৫০টি পাক বা মোচড় থাকে, যা কাপড় বোনার সময় একে অপরের সাথে সুন্দরভাবে মিশে যায়, তাই সুতি বস্ত্র টেকসই হয়। এর রং পাকা, তাপ ও ধোঁয়ায় রঙের ক্ষতি হয় না। ব্যবহারে বিশেষ যত্নেরও প্রয়োজন হয় না। সীমাবদ্ধতা হলো এটি সংকুচিত হয়।
২. পশম (দিশা): এটি তাপ কুপরিবাহী ও শীতবস্ত্র হিসেবে ভালো, নমনীয় ও স্থিতিস্থাপক। কিন্তু মথ পোকা সহজে পশম নষ্ট করে এবং কিছু ছত্রাকও ক্ষতি করে।সুতরাং, ক্ষয়কারী পোকামাকড়ের ঝুঁকি কম থাকা এবং পাকা রংসহ দীর্ঘস্থায়ী হওয়ায় আশার সুতি তন্তুর জামা অধিক টেকসই।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও