ভূগোল এবং পরিবেশ • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৪
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
সম্পদ S- সূর্য হতে প্রাপ্ত এক প্রকার শক্তি।সম্পদ T- খনি হতে প্রাপ্ত এক প্রকার বায়ুবীয় পদার্থ।সম্পদ U- খনি হতে প্রাপ্ত কঠিন পদার্থ যা লাকড়ির পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়।
- ক)(1)
সম্পদ কী?
- খ)(2)
আকার অনুসারে ডেইরি ফার্ম কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকের T চিহ্নিত সম্পদটি ব্যাখ্যা করো
- ঘ)(4)
উদ্দীপকের S ও U চিহ্নিত সম্পদের মধ্যে কোনটি অফুরন্ত? যুক্তিসহ মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি, অর্থনীতি ও সামাজিক অবস্থায় ব্যবহার করা যায় এবং যার কার্যকারিতা আছে, তাই সম্পদ।
- খ)
আকার অনুসারে ডেইরি ফার্ম ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্পে কম শ্রমিক ও স্বল্প মূলধনের প্রয়োজন হয় এবং ক্ষুদ্র যন্ত্রপাতি ও উপকরণের সাহায্যে স্বল্প উৎপাদন করা হয়। এ শিল্প গ্রাম ও শহরে ব্যক্তি মালিকানায় গড়ে ওঠে। তাঁত শিল্প, বেকারি কারখানা ও ডেইরি ফার্ম এর উদাহরণ।
- গ)
উদ্দীপকের 'T' সম্পদটি খনি থেকে প্রাপ্ত বায়বীয় পদার্থ, অর্থাৎ প্রাকৃতিক গ্যাস।
প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ। দেশের মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের প্রায় ৫৪-৫৯ শতাংশ এ গ্যাস পূরণ করে। এটি অনবায়নযোগ্য সম্পদ। শিল্পে কাঁচামাল হিসেবেও এর ব্যবহার হয়। যেমন, ফেঞ্চুগঞ্জের সার কারখানা ও ছাতকের সিমেন্ট কারখানায় এটি ব্যবহৃত হয়। কীটনাশক, ঔষধ, রাবার, প্লাস্টিক তৈরি এবং বিদ্যুৎ কেন্দ্রেও এটি ব্যবহার হয়।
- ঘ)
'S' হলো সৌরশক্তি এবং 'U' হলো কয়লা। এর মধ্যে 'S' অফুরন্ত।
১. সৌরশক্তি নবায়নযোগ্য সম্পদ। সূর্য থেকে প্রতিদিন নিয়মিত তাপ ও আলো পাওয়া যায়। ব্যবহার করলেও এর ভাণ্ডার কমে না।
২. কয়লা অনবায়নযোগ্য সম্পদ। এটি খুব ধীরে সৃষ্টি হয় এবং এর সরবরাহ সীমাবদ্ধ। ব্যবহার করলে ফুরিয়ে যায়।
৩. সৌরশক্তি ব্যবহারে পরিবেশের কোনো ক্ষতি হয় না, কিন্তু কয়লা পোড়ালে দূষণ ঘটে।সুতরাং, সৌরশক্তি ('S') অফুরন্ত সম্পদ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও