গণিত • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৫

গণিত প্রশ্ন

চিত্রে, △MNP \triangle \mathrm{MNP} একটি ত্রিভুজ এবং R ও S যথাক্রমে MN ও MP এর মধ্যবিন্দু।

  1. ক)

    বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রম্ব কোণ (x+60)∘ (\mathrm{x}+60)^{\circ} এবং বৃত্তস্থ কোণ (x+5)∘ (\mathrm{x}+5)^{\circ} হলে, x এর মান নির্ণয় কর।

    (1)
  2. খ)

    প্রমাণ কর যে, RS=12NP \mathrm{RS}=\frac{1}{2} \mathrm{NP} .

    (2)
  3. গ)

    MO রেখাংশ ∠NMP \angle \mathrm{NMP} এর সমদ্বিখন্ডক হলে, প্রমাণ কর যে, MN:MP=NO:OP \mathrm{MN}: \mathrm{MP}=\mathrm{NO}: \mathrm{OP} .

    (3)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

    x+60=2(x+5)x + 60 = 2(x + 5)

    বা x+60=2x+10x + 60 = 2x + 10

    বা x=50x = 50

    নির্ণেয় মান x=50x = 50। (কেন্দ্রস্থ কোণ 110∘110^\circ, বৃত্তস্থ কোণ 55∘55^\circ।)

  2. খ)

    বিশেষ নির্বচন: △MNP\triangle MNP এ RR ও SS যথাক্রমে MNMN ও MPMP এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে, RS=12NPRS = \frac{1}{2}NP।

    অঙ্কন: RSRS কে DD পর্যন্ত বর্ধিত করি যেন SD=RSSD = RS হয়। P,DP, D যোগ করি।

    প্রমাণ:
    ১. △MRS\triangle MRS ও △SPD\triangle SPD এ MS=SPMS = SP, RS=SDRS = SD এবং ∠MSR=∠PSD\angle MSR = \angle PSD (বিপ্রতীপ কোণ)। তাই △MRS≅△SPD\triangle MRS \cong \triangle SPD। অতএব MR=PDMR = PD এবং ∠MRS=∠SDP\angle MRS = \angle SDP।
    ২. ∠MRS\angle MRS ও ∠SDP\angle SDP একান্তর কোণ এবং সমান, তাই MR∥PDMR \parallel PD অর্থাৎ NR∥PDNR \parallel PD।
    ৩. MR=RNMR = RN ও MR=PDMR = PD বলে RN=PDRN = PD। সুতরাং NRDPNRDP সামান্তরিক এবং RD=NPRD = NP।
    ৪. RS=12RD=12NPRS = \frac{1}{2}RD = \frac{1}{2}NP। (প্রমাণিত)

  3. গ)

    বিশেষ নির্বচন: △MNP\triangle MNP এ MOMO রেখাংশ ∠NMP\angle NMP এর সমদ্বিখণ্ডক এবং OO বিন্দু NPNP এর উপর। প্রমাণ করতে হবে, MN:MP=NO:OPMN : MP = NO : OP।

    অঙ্কন: PP বিন্দু দিয়ে MOMO এর সমান্তরাল করে PQPQ আঁকি, যা NMNM এর বর্ধিতাংশকে QQ বিন্দুতে ছেদ করে।

    প্রমাণ:
    ১. MO∥PQMO \parallel PQ এবং NQNQ ছেদক, তাই ∠NMO=∠MQP\angle NMO = \angle MQP (অনুরূপ কোণ)।
    ২. MO∥PQMO \parallel PQ এবং MPMP ছেদক, তাই ∠OMP=∠MPQ\angle OMP = \angle MPQ (একান্তর কোণ)।
    ৩. ∠NMO=∠OMP\angle NMO = \angle OMP (সমদ্বিখণ্ডক) বলে ∠MQP=∠MPQ\angle MQP = \angle MPQ। অতএব △MPQ\triangle MPQ এ MQ=MPMQ = MP।
    ৪. △NPQ\triangle NPQ এ MO∥PQMO \parallel PQ, তাই NMMQ=NOOP\frac{NM}{MQ} = \frac{NO}{OP}।
    ৫. MQ=MPMQ = MP বসিয়ে পাই MNMP=NOOP\frac{MN}{MP} = \frac{NO}{OP}।

    ∴MN:MP=NO:OP\therefore MN : MP = NO : OP। (প্রমাণিত)

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন