বিজ্ঞান • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৪
বিজ্ঞান প্রশ্ন
- ক)(1)
রক্তচাপ কাকে বলে?
- খ)(2)
কৈশিক জালিকা বলতে ক্রী বোঝায়?
- গ)(3)
উদ্দীপকের 'A' উপাদাটির কাজ ব্যাখ্যা করো।
- ঘ)(4)
মানবদেহের সুস্থতার জন্য 'B' উপাদানটির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে রক্ত ধমনির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনিপ্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয়, তাকে রক্তচাপ বলে।
- খ)
ধমনি ও শিরার সংযোগস্থলে অবস্থিত কেবল এক স্তরবিশিষ্ট এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত সূক্ষ্ম রক্তনালিগুলো জালের আকারে বিন্যস্ত থাকে। এদের কৈশিক জালিকা বলে। এই জালিকার রক্ত ও কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় পুষ্টিদ্রব্য, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ও রেচন পদার্থের আদানপ্রদান ঘটে।
- গ)
উদ্দীপকের রক্তের উপাদান 'A' হলো রক্তরস (প্লাজমা), কারণ অপর উপাদান B রক্তকণিকা। রক্তরসের কাজগুলো হলো:
১. রক্তকোষসহ রক্তরসে দ্রবীভূত খাদ্যসার দেহের বিভিন্ন অংশে বহন করা।
২. টিস্যু থেকে বর্জ্য পদার্থ নিয়ে রেচনের জন্য বৃক্কে পরিবহন করা।
৩. কোষে সৃষ্ট CO₂ কে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করা।
৪. রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান পরিবহন করা।
৫. হরমোন, এনজাইম ও লিপিড দেহের বিভিন্ন অংশে বহন করা।
৬. রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করা। - ঘ)
উদ্দীপকের 'B' হলো রক্তকণিকা, যা তিন ধরনের: লোহিত কণিকা, শ্বেত কণিকা ও অণুচক্রিকা। উক্তিটি যথার্থ, কারণ প্রতিটি রক্তকণিকা সুস্থতার জন্য আবশ্যক।
১. লোহিত কণিকা (RBC): এতে হিমোগ্লোবিন থাকায় এটি অধিক পরিমাণ অক্সিজেন পরিবহন করে এবং রক্তের অম্ল-ক্ষারের সমতা রক্ষায় বাফার হিসেবে কাজ করে। এর অভাবে দেহকোষে অক্সিজেন পৌঁছায় না।
২. শ্বেত কণিকা (WBC): এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে এবং অ্যান্টিবডি তৈরি করে দেহকে রোগ থেকে রক্ষা করে।
৩. অণুচক্রিকা (প্লাটিলেট): আঘাতে রক্তনালি কেটে গেলে এরা রক্ত তঞ্চনে সাহায্য করে এবং অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করে।সুতরাং, দেহের অক্সিজেন পরিবহন, রোগ প্রতিরোধ ও রক্ত জমাট বাঁধা, এই তিনটি জীবনরক্ষাকারী কাজ রক্তকণিকার উপর নির্ভরশীল, তাই উক্তিটি যথার্থ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও