ভূগোল এবং পরিবেশ • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৪

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

  1. ক)

    মাঝারি শিল্প কাকে বলে?

    (1)
  2. খ)

    রাঙামাটির চন্দ্রঘোনায় কাগজ শিল্প গড়ে উঠেছে কেন? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    চিত্রে 'M' চিহ্নিত অর্থনৈতিক কার্যাবলিটির বর্ণনা দাও।

    (3)
  4. ঘ)

    চিত্রে '০' চিহ্নিত অর্থনৈতিক কার্যাবলিটি 'M' ও 'N' এর উপর নির্ভরশীল -উত্তটির যথার্থতা বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    যে শিল্প শতাধিক শ্রমিকের সমন্বয়ে গঠিত হয়, তাকে মাঝারি শিল্প বলে। যেমন: চামড়া শিল্প ও তৈরি পোশাক শিল্প।

  2. খ)

    শিল্পকারখানার জন্য কাঁচামালের প্রয়োজন, তাই যেখানে কাঁচামাল পাওয়া যায় সেখানে বা তার কাছেই শিল্প গড়ে ওঠে।

    রাঙামাটির চন্দ্রঘোনায় বাঁশ ও বেত প্রচুর পরিমাণে পাওয়া যায়। কাগজ তৈরির প্রধান কাঁচামাল সহজে ও কম খরচে পাওয়া যায় বলে সেখানে কাগজ শিল্প গড়ে উঠেছে।

  3. গ)

    চিত্রে 'M' অংশে পশু শিকার, মৎস্য শিকার ও কৃষিকাজ দেখানো হয়েছে। এটি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড (Primary economic activities)।

    বর্ণনা:
    ১. এ ধরনের কর্মকাণ্ডে মানুষ প্রকৃতির সঙ্গে সরাসরি কাজ করে। যেমন কৃষিকার্যে মানুষ বীজ বপন করে, প্রকৃতি তা অঙ্কুরিত করে শস্যে পরিণত করে।
    ২. পশু শিকার, মৎস্য শিকার, কাষ্ঠ সংগ্রহ, পশুপালন, খনিজ উত্তোলন ও কৃষিকার্য এ পর্যায়ের অন্তর্ভুক্ত।
    ৩. এ পর্যায়ের কাজ থেকে কাঁচামাল ও খাদ্যদ্রব্য পাওয়া যায়, যা পরবর্তী পর্যায়ের কর্মকাণ্ডের ভিত্তি।
    ৪. বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত।

  4. ঘ)

    চিত্রে 'M' হলো প্রথম পর্যায়ের (পশু শিকার, মৎস্য শিকার, কৃষিকাজ), 'N' হলো দ্বিতীয় পর্যায়ের (কারখানার শ্রমিক) এবং 'O' হলো তৃতীয় পর্যায়ের (নার্স, ধোপা, ব্যবসায়ী) অর্থনৈতিক কর্মকাণ্ড। 'O' চিহ্নিত কর্মকাণ্ড 'M' ও 'N'-এর ওপর নির্ভরশীল, উক্তিটি যথার্থ।

    ১. উৎপাদিত পণ্যের ওপর নির্ভরতা: তৃতীয় পর্যায়ের কর্মকাণ্ডে মানুষ প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কর্মকাণ্ডে উৎপাদিত বস্তুর উপযোগিতা বৃদ্ধি করে। কৃষক ও জেলের উৎপাদিত পণ্য এবং কারখানার তৈরি পণ্য না থাকলে ব্যবসায়ী কী বিক্রি করবেন?
    ২. ব্যবসা-বাণিজ্য ও পরিবহন: উৎপাদিত পণ্যের উদ্বৃত্তাংশ ঘাটতি অঞ্চলে পাঠালে তার উপযোগিতা বাড়ে। এটি ব্যবসা-বাণিজ্য ও পরিবহনের মাধ্যমে সম্ভব হয়, যা তৃতীয় পর্যায়ের কাজ।
    ৩. সেবামূলক কাজ: নার্স, ধোপা প্রভৃতি সেবাদাতার আয় ও চাহিদা নির্ভর করে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে কর্মরত মানুষের আয়ের ওপর। তারাই এসব সেবার প্রধান গ্রহণকারী।

    সুতরাং, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কর্মকাণ্ড ছাড়া তৃতীয় পর্যায়ের কর্মকাণ্ড সচল থাকতে পারে না। উক্তিটি যথার্থ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন