বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৪
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
- ক)(1)
মুঘল আমলে প্রদেশগুলো কী নামে পরিচিত ছিল?
- খ)(2)
ঢাকার নাম কীভাবে জাহাঙ্গীরনগর রাখা হয়েছিল?
- গ)(3)
উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিগণ ইতিহাসে যে নামে পরিচিত- তাদের কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ দাও।
- ঘ)(4)
মুঘল আক্রমণই ছিল বাংলায় স্বাধীন জামিদারদের পতনের অন্যতম কারণ- বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
মুঘল আমলে প্রদেশগুলো ‘সুবা’ নামে পরিচিত ছিল।
- খ)
সুবাদার ইসলাম খান বারোভুঁইয়াদের নেতা মুসা খানকে পরাজিত করার জন্য রাজমহল থেকে রাজধানী ঢাকায় স্থানান্তর করেন। ১৬১০ সালে তিনি ঢাকায় প্রবেশ করেন এবং এই সময় থেকে ঢাকা বাংলার রাজধানী হয়। তখন সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার নাম রাখা হয় ‘জাহাঙ্গীরনগর’।
- গ)
উদ্দীপকের ছক অনুযায়ী ঈসা খান, মুসা খান, চাঁদ রায়, কেদার রায়, বাহাদুর গাজী ও সোনা গাজী ইতিহাসে বারোভুঁইয়া নামে পরিচিত। তাঁদের কর্মকাণ্ড সংক্ষেপে নিম্নরূপ :
১. ঈসা খান ও মুসা খান ঢাকা ও প্রায় সমগ্র ময়মনসিংহ অঞ্চলের জমিদার ছিলেন। ঈসা খান বারোভুঁইয়াদের নেতা ছিলেন এবং ‘মসনদ-ই-আলা’ উপাধি নেন। তাঁর মৃত্যুর পর মুসা খান নেতা হন।
২. চাঁদ রায় ও কেদার রায় শ্রীপুর (বিক্রমপুর) অঞ্চলের জমিদার ছিলেন।
৩. বাহাদুর গাজী ভাওয়াল এবং সোনা গাজী সরাইল অঞ্চলের জমিদার ছিলেন।তাঁদের শক্তিশালী সৈন্যবাহিনী ও নৌবহর ছিল। তাঁরা নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন এবং মুঘল সেনাপতিদের বিরুদ্ধে একজোট হয়ে স্বাধীনতা রক্ষার জন্য লড়েছেন।
- ঘ)
বারোভুঁইয়াদের পতনের পেছনে মুঘল আক্রমণের ভূমিকাই ছিল প্রধান, বক্তব্যটি যথার্থ।
১. ধারাবাহিক অভিযান : সম্রাট আকবর বারোভুঁইয়াদের দমনে ১৫৮৩ থেকে ১৫৯৪ সালের মধ্যে শাহবাজ খান, সাদিক খান, উজির খান ও রাজা মানসিংহকে সুবাদার করে পাঠান। ১৬০৩ সালে মানসিংহ মুসা খানকে এক নৌযুদ্ধে পরাজিত করেন।
২. ইসলাম খানের চূড়ান্ত অভিযান : সম্রাট জাহাঙ্গীরের সময়ে সুবাদার ইসলাম খান শক্তিশালী নৌবহর গড়ে তোলেন এবং রাজধানী ঢাকায় সরিয়ে আনেন। ১৬০৯ সালে যাত্রাপুরে ও ১৬১১ সালে শীতলক্ষ্যা নদীর যুদ্ধে মুসা খান পরাজিত হন। মুঘলরা সোনারগাঁ দখল করে।
৩. আত্মসমর্পণ : মুসা খান আত্মসমর্পণ করলে অন্য জমিদাররাও নিরাশ হয়ে মুঘলদের বশ্যতা স্বীকার করেন। মুসা খানকে জায়গিরের দায়িত্ব দেওয়া হয়।সুতরাং, বারোভুঁইয়াদের স্বাধীনতার অবসান ঘটেছিল মূলত মুঘলদের পরিকল্পিত ও ধারাবাহিক আক্রমণের ফলেই।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও