ভূগোল এবং পরিবেশ • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৫
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
- ক)(1)
মহাসাগর কাকে বলে?
- খ)(2)
জাপান উপকূলে পৃথিবীর অন্যতম মৎস্য আহরণ ক্ষেত্র হওয়ার কারণ কী? ব্যাখ্যা করো।
- গ)(3)
Z দ্বারা সমুদ্রের তলদেশের কোন ভূমিরূপকে চিহ্নিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
জনজীবনে 'X' ও 'Y' অঞ্চলে সৃষ্ট সমুদ্রস্রোতের তুলনামূলক প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
বারিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে।
- খ)
জাপান উপকূলে অগভীর মগ্নচড়া বা মহীসোপান অঞ্চল রয়েছে। এ অগভীর অংশে প্রচুর পরিমাণে প্ল্যাংকটন (অতি ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণী) জন্মায় ও বংশবৃদ্ধি করে। প্ল্যাংকটন মাছের অতি প্রিয় খাদ্য, তাই এখানে প্রচুর মাছ জড়ো হয়। এ কারণেই জাপান উপকূল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মৎস্য আহরণ ক্ষেত্র।
- গ)
চিত্র-১ এ 'Z' দ্বারা সমুদ্রের তলদেশের মহীঢাল (Continental slope) চিহ্নিত করা হয়েছে।
ব্যাখ্যা :
১. মহীসোপানের শেষ সীমা থেকে ভূভাগ হঠাৎ খাড়াভাবে নেমে গভীর সমুদ্রের তলদেশের সাথে মিশে যায়। এ ঢালু অংশকে মহীঢাল বলে।
২. সমুদ্রে এর গভীরতা ২০০ থেকে ৩,০০০ মিটার। খাড়া হওয়ার কারণে এর প্রশস্ততা কম, গড়ে প্রায় ১৬ থেকে ৩২ কিলোমিটার।
৩. মহীঢালের উপরিভাগ সমান নয়। অসংখ্য আন্তঃসাগরীয় গিরিখাত থাকায় এটি বন্ধুর প্রকৃতির। - ঘ)
চিত্র-২ এ 'X' হলো নিম্ন অক্ষাংশ অঞ্চল (০°–৩০°) এবং 'Y' হলো মধ্য অক্ষাংশ অঞ্চল (৩০°–৬০°)। X অঞ্চলে অয়ন বায়ুর প্রভাবে নিরক্ষীয় স্রোত এবং Y অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিমা স্রোত সৃষ্টি হয়। জনজীবনে এদের প্রভাব তুলনামূলকভাবে নিম্নরূপ-
১. তাপমাত্রা ও জলবায়ু : নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ জলরাশি স্রোত হয়ে মেরুর দিকে গিয়ে শীতল অঞ্চলের তাপমাত্রা বাড়ায়। যেমন- উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে নরওয়ে ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূল শীতকালেও বরফমুক্ত থাকে।
২. বৃষ্টিপাত : উষ্ণ স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ু জলীয়বাষ্প সংগ্রহ করে উপকূলে প্রচুর বৃষ্টি ঘটায়। শীতল স্রোতের প্রভাবে উপকূল শীতল থাকে ও ঘনবসতি গড়ে ওঠা কঠিন হয়। যেমন- ল্যাব্রাডর স্রোতের কারণে কানাডার পূর্ব উপকূলের নিকটবর্তী অঞ্চল সারাবছর বরফাচ্ছন্ন থাকে।
৩. পরিবহন ও বাণিজ্য : উষ্ণ স্রোত অনুকূল হওয়ায় জাহাজ চলাচল সহজ হয়। উত্তর আটলান্টিক স্রোতের অনুকূলে সর্বাধিক জাহাজ যাতায়াত করে। শীতল স্রোতের পথে হিমশৈল ও তীব্র শীত জাহাজ চলাচলে অসুবিধা সৃষ্টি করে।
৪. মৎস্য আহরণ ও ঝড়ঝঞ্ঝা : উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে ঘন কুয়াশা ও ঝড় সৃষ্টি হয়, যা জাহাজ ও বিমান চলাচলে বাধা দেয়।সুতরাং, উভয় অঞ্চলের স্রোতই তাপমাত্রা, বৃষ্টিপাত ও পরিবহনের মাধ্যমে জনজীবনকে প্রভাবিত করে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও