বাংলা ১ম পত্র • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৪
বাংলা ১ম পত্র প্রশ্ন
এলাকার মানুষের আস্থার প্রতীক শহর আলি কবিরাজ। রোগ-শোক, দুঃখ-দুর্দশায় সবাই ছোটে তার শিকড়-বাকড়, তাবিজ-কবচ ও পানি পড়ার জন্য। তিনিও কাউকে ফিরান না। হাদিয়া হিসেবে সবাই যা দেয় তাতে স্বচ্ছলভাবে চলে তার পরিবার। কিন্তু এ কাজ পছন্দ করে না তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মোবারক। সে মনে করে এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাহলে সারা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান এগুলোকে স্বীকৃতি দিত। তাই সে বাবাকে এসব কাজ ছেড়ে দিতে বলে ।
- ক)(1)
তাহেরার মতে পীর সাহেব কোনো ধরনের লোক?
- খ)(2)
‘আসলে বেড়ালের ভাব'— বুঝিয়ে লেখো ।
- গ)(3)
উদ্দীপকের শহর আলি কবিরাজ 'বহিপীর' নাটকের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে তা ব্যাখ্যা করো ।
- ঘ)(4)
“প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের মোবারক ও ‘বহিপীর' নাটকের হাশেম সমচেতনায় বিশ্বাসী।”— মন্তব্যটির যথার্থতা বিচার করো ।
উত্তর ও ব্যাখ্যা
- গ)
উদ্দীপকের শহর আলি কবিরাজ শিকড়-বাকড়, তাবিজ-কবচ ও পানি পড়ার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করে এবং হাদিয়া নিয়ে সংসার চালান। 'বহিপীর' নাটকের বহিপীর চরিত্রও ধর্মের আড়ালে মুরিদদের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে হাদিয়া ও সম্মান আদায় করেন এবং বিলাসের জীবন কাটান।
অতএব, শহর আলি কবিরাজ নাটকের বহিপীর চরিত্রের প্রতিনিধিত্ব করে।
- ঘ)
উদ্দীপকের মোবারক ও নাটকের হাশেম—দুজনেই কুসংস্কারবিরোধী, যুক্তিবাদী ও আধুনিক শিক্ষায় শিক্ষিত। মন্তব্যটি যথার্থ।
১. মোবারক তাবিজ-কবচের কোনো বৈজ্ঞানিক ভিত্তি দেখে না। হাশেমও পীরের অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করে না।
২. মোবারক বাবাকে এসব কাজ ছাড়তে বলে। হাশেম যুক্তি ও মানবিকতা দিয়ে পীরের অন্যায় ইচ্ছার প্রতিবাদ করেছে।
৩. দুজনই বিজ্ঞানমনস্কতা ও মুক্তবুদ্ধির প্রতীক।সুতরাং, প্রেক্ষাপট ভিন্ন হলেও মোবারক ও হাশেম সমচেতনায় বিশ্বাসী।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও